প্রযুক্তির যথাযথ ব্যবহার চিকিৎসাসেবাকে আরও সহজ ও কার্যকর করতে পারে
প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউ–আই–ই) অ্যাফিনিটি গ্রুপের উদ্যোগে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং ডে উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এই সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল ‘হেলথ অ্যান্ড টেক: ক্রিয়েটিং আ ব্রিজ’। সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, স্বাস্থ্য ও প্রকৌশল একে অপরের পরিপূরক। প্রযুক্তির যথাযথ ব্যবহার চিকিৎসাসেবাকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে পারে এবং শিক্ষার্থীদের এ খাতে উদ্ভাবনী গবেষণায় এগিয়ে আসা প্রয়োজন।বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, ইইই বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক জনাব টোটন চন্দ্র মল্লিক, আইইইই প্রিমিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর সহযোগী অধ্যাপক জনাব সাইফুদ্দিন মুন্না এবং অ্যাডভাইজার জনাব কিংশুক ধর। তাঁরা তাঁদের বক্তব্যে স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহার, এআই–ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা এবং আন্তঃবিভাগীয় গবেষণার গুরুত্ব তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলে...