বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, যেভাবে আবেদন করবেন Icon যুগান্তর ডেস্ক প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম 4.8k Shares facebook sharing button twitter sharing button whatsapp sharing button messenger sharing button print sharing button copy sharing button

বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ, যেভাবে আবেদন করবেন Icon যুগান্তর ডেস্ক প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হচ্ছে। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী এই বিশেষ প্রতিযোগিতা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। পুরো নভেম্বরজুড়েই প্রতিদিন প্রতিযোগীদের জন্য থাকছে ওমরাহ প্যাকেজ জেতার সুযোগ। ফ্রি ওমরাহ প্যাকেজ লটারির মাধ্যমে নির্বাচিত বিজয়ীদের ওমরাহ পালনের সম্পূর্ণ খরচ বহন করবে সৌদি সরকার। আকর্ষণীয় এই প্যাকেজে থাকছে— বিমান টিকিট: নিজ দেশ থেকে সৌদি আরবে যাওয়া-আসার বিনা মূল্যের বিমান টিকিট। ভিসা প্রসেসিং: ওমরাহ ভিসার ফি ও এ-সংক্রান্ত সরকারি যাবতীয় প্রক্রিয়ার খরচ। আবাসন সুবিধা: মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন এবং হোটেল খরচ। সহযাত্রী নেওয়ার সুযোগ: এবারের বিশেষ অফারের অন্যতম আকর্ষণ হলো, প্রতিদিনের বিজয়ী নিজের সঙ্গে পরিবারের সদস্য বা পছন্দের অন্য একজনকে বিনা ল্যে ওমরাহ পালনের জন্য নিয়ে যেতে পারবেন। জমজমের পানির উপহার: এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জন বিজয়ী পাবেন জমজমের পানির ২০টি করে বিশেষ কার্ড। এর মধ্যে ১০টি নিজের জন্য এবং বাকি ১০টি অন্যদের উপহার দেওয়ার জন্য। নুসুক অ্যাপের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রক্রিয়া বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ১৮ বছর বা তার বেশি বয়সি মুসলিম ব্যবহারকারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে আবেদন করা যাবে। অ্যাপ ডাউনলোড: প্রথমে স্মার্টফোনে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের অফিশিয়াল ‘নুসুক’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাকাউন্ট নিবন্ধন: অ্যাপে প্রবেশ করে নিজের নাম, ইমেইল, দেশের নাম ও বৈধ পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর ইমেইলে পাঠানো ওটিপি কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে। চ্যালেঞ্জ সেকশনে প্রবেশ: অ্যাপের মেন্যু থেকে ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ অপশনে যেতে হবে। দৈনিক কুইজের উত্তর: সেখানে পবিত্র কুরআন, নবীজির সিরাত, ওমরাহর নিয়মকানুন ও ইসলামি ইতিহাসসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে। একটি বিষয় নির্বাচন করে ডিজিটাল চাবি সংগ্রহ করতে হবে। এরপর বহুনির্বাচনি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। সঠিক উত্তর দিলেই প্রতিযোগীর নাম স্বয়ংক্রিয়ভাবে ওই দিনের লটারির তালিকায় যুক্ত হবে। জেতার সম্ভাবনা বাড়ানো: নিজের ইনভাইট কোড ব্যবহার করে বন্ধু বা পরিবারের সদস্যদের অ্যাপে আমন্ত্রণ জানালে অতিরিক্ত চাবি পাওয়া যাবে। এতে লটারিতে জেতার সুযোগ বাড়বে। বিশেষ সতর্কবার্তা প্রতিযোগিতায় অংশ নিতে অবশ্যই নুসুকের অফিশিয়াল অ্যাপ বা যাচাইকৃত মাধ্যম ব্যবহার করতে হবে। ভুয়া ওয়েবসাইট কিংবা অননুমোদিত লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকতে হবে। এ ছাড়া লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। তাই প্রতিযোগিতায় অংশ নিলেই পুরস্কার নিশ্চিত নয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp