ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: সংগৃহীত ইরানের পারমাণবিবক কর্মসূচীর তথ্য কি যুক্তরাষ্ট্রের হাতে নেই-যার কারণে তথ্য জানতে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র। অজানা তথ্যের ভিত্তিতে কেন এতদিন ইরানে হামলা হলো? প্রশ্ন বটে। ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে সর্বোচ্চ ২ কোটি ডলার (২০ মিলিয়ন ডলার) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তথ্যদাতাকে প্রয়োজনে অন্যত্র নিরাপদে বসবাসের সুযোগও দেওয়া হবে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এ পুরস্কার দেওয়া হবে। শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরানের পরমাণু কর্মসূচি-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্যের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে। এসব তথ্যের মধ্যে রয়েছে ইরানের পরমাণু স্থাপনা, সরঞ্জাম এবং এ কর্মসূচির সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিষয়ে তথ্য। বিশেষ করে দেশটির পরমাণুবিজ্ঞানী ও বৈজ্ঞানিক গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পর্কেও তথ্য চেয়েছে ওয়াশিংটন। তথ্যসূত্র: দ্য ডন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp