ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি খোলা চিঠিঃ এই যুদ্ধে কেউ জিততে পারবে না, বড় জোর সেমি ফাইনাল কিংবা ফাইনালে উঠতে পারবে, চ্যাম্পিয়ন বা রানার্স আপ হওয়া যাবে না-এটাই বাস্তবতা

যে কারণে মুসলমানরা মনে করে চলমান ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কার্যতঃ ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে পরিচালিত। নাইন ইলেভেনের পর সূচিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধকে জর্জ ডব্লিউ বুশ মুসলমানদের প্রতি এটা স্পষ্ট করেন যে, এটা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ নয়। অআপনি ডোনাল্ড ট্রাম্পও মনে হয় অআপনার পূর্বসূরীর পদাংক অনুসরণ করে কখনও স্পস্ট করেননি যে, এটা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বরং ইরাক স্টাইলে কথিত অস্ত্র মওজুদের অভিযোগ ইরানের বিরুদ্ধে বরাবরই করে যাচ্ছেন। কিন্তু বাস্তবে যুদ্ধটা কিসের জন্য তা রাখ ঢাক না রেখেই ইসরাইল প্রথমবার ইরানে হামলা করে অস্ত্র মওজুদের কোনো অভিযোগে নয় বরং দীর্ঘ দিন হয়েছে ইরানে ইসলামী শাসন চলেছে তা অআর মেনে নেওয়া যায় না, এবার ইতিহাস বদলে দেওয়ার পালা বলে, একতরফাভাবে ইরান অআক্রমন করে বসলে অআপনি ট্রাম্প এই হামলায় যোগদান করেন। এখনও নেতানিয়াহু সরাসরি বলে চলেছেন, ইরানের শাসন পদ্ধতির পরিবর্তনের এই যুদ্ধ। ইসরাইল একটি গণতান্ত্রিক দেশ। সে দেশের নির্বাচন ব্যবস্থা স্বাধীন তা এবারেরর নির্বাচনে প্রমাণিত হয়েছে। একটি গণতান্ত্রিক দেশ অপর দেশের পরিবর্তন চায় গণতান্ত্রিক উপায়ে। সপরিবারে শাসকদের হত্যা করে শাসন ক্ষমতার পরিবর্তন গণতন্ত্রের সংজ্ঞায় পড়ে না। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি খোলা চিঠি হামলার জন্য নতুন লক্ষ্যবস্তু নির্ধারণে কাজ চলছে: আইআরজিসি
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরবর্তী অভিযানের জন্য নতুন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিতকরণ এবং নির্দিষ্ট ভৌগোলিক সীমানার বাইরে সামরিক পরিকল্পনার কাজ পুরোদমে শুরু করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেব্বি জানিয়েছেন, শত্রুপক্ষকে চরম ক্ষতির মুখে ফেলতে এবং সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে একটি বিশাল সামরিক কৌশলগত ক্ষেত্র প্রস্তুত রাখা হয়েছে। তেহরানে দেওয়া এক বক্তব্যে জেনারেল মহেব্বি জানান, সম্প্রতি দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে দেওয়া নির্দেশনাবলী যুদ্ধের প্রেক্ষাপটে এক ‘নতুন অধ্যায়ের সূচনা’ করেছে। ইরানের সশস্ত্র বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে শত্রুকে চূড়ান্ত জবাব দিতে আরও বেশি প্রস্তুত রয়েছে। আইআরজিসির মুখপাত্র জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য এই যুদ্ধে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা মানা হবে না। যদি যুক্তরাষ্ট্র বা তাদের মিত্ররা নতুন করে কোনো সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তবে সেই সংঘাত কখন এবং কীভাবে শেষ হবে—তা কেবল ইরানের জনগণ ও তাদের সশস্ত্র বাহিনীই ঠিক করবে। সর্বোচ্চ নেতার দেওয়া এই কড়া আদেশের আলোকেই আইআরজিসি এখন মধ্যপ্রাচ্য ও তার বাইরের নতুন নতুন অঞ্চলে আঘাত হানার পরিকল্পনা ছক কষছে। শত্রুর যেকোনো স্তরের হুমকি মোকাবেলায় তাৎক্ষণিক ও সংহারী জবাব দেওয়ার জন্য ইতোমধ্যে ইরানি বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: তাসনিম নিউজ ‘নতুন যুদ্ধ আগের চেয়েও দীর্ঘ হতে পারে’, যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের সংঘাতের চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে ইরান। একই সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে বা কী শর্তে শেষ হবে, তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এককভাবে নির্ধারণ করতে পারবেন না বলেও জানিয়েছে দেশটি। রোববার (১ নভেম্বর) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামনিয়া এ হুঁশিয়ারি দেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে বারবার নতুন করে হামলা শুরুর হুমকি দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রস্তুতির মধ্যেও এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আকরামনিয়া বলেন, ‘ভবিষ্যতে সম্ভাব্য কোনো যুদ্ধ আগের সংঘাতের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। আর সেই যুদ্ধ কখন বা কী শর্তে শেষ হবে, তা নির্ধারণ করার অবস্থানে থাকবেন না মার্কিন প্রেসিডেন্ট।’ গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে যুদ্ধের সূচনা হয়। সংঘাতের সবচেয়ে তীব্র পর্যায়ে ইরান পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এ সময় লেবানন ও ইয়েমেনে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে। ইরানের এই হুঁশিয়ারির আগে দেশটিতে অবশিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে দ্রুত হামলা চালানোর ইঙ্গিত দেন ট্রাম্প। ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ইরানে আরও এক বা দুটি স্থাপনা ধ্বংস করার বাকি রয়েছে। তবে চাইলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সেগুলোতে হামলা চালানো সম্ভব। এ সময় ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত সন্দেহভাজন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনার কথাও উল্লেখ করেন তিনি। ‘যুদ্ধের কোনো ভৌগোলিক সীমা থাকবে না’ ইরানে নতুন করে হামলা হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তারা। রোববার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেবি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ক্ষেত্রে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না। শত্রুপক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি নিশ্চিত করতে বিস্তৃত যুদ্ধক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগের দিন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও লিখিত বার্তায় একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন। এদিকে শনিবার ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি জানান, আলোচনা পুনরায় শুরুর উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি চিঠি তিনি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বক্তব্যের ধরনে ইতিবাচক পরিবর্তন এসেছে বলে মনে করলেও চিঠির জবাব এখনো দেননি তিনি। রেজায়ি বলেন, ইরান আগে থেকেই ওয়াশিংটনকে জানিয়েছে, তাদের শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না এবং কোনো আলোচনাও হবে না। ইরানের শর্তগুলোর মধ্যে রয়েছে বিদেশে জব্দ করা সম্পদ অবমুক্ত করা, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের কয়েক মাস ধরে চলা নৌ অবরোধ প্রত্যাহার, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা। যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রয়েছে বলে দাবি করে আসছে ইরান। দেশটির অনুমতি ছাড়া প্রণালি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোতেও একাধিকবার হামলা চালানো হয়েছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোতে পাল্টা নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আরও পড়ুন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্যও প্রস্তুত আমিরাত নতুন করে সংঘাত শুরু হলে পুরো অঞ্চলের জন্য তা ক্ষতিকর হবে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ। রোববার বাহরাইনের রাজধানী মানামায় এক সম্মেলনে তিনি বলেন, কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকটের সমাধান হবে বলে তারা আশা করছেন। তবে একই সঙ্গে সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতিও রাখছে আমিরাত। তিনি বলেন, ‘আমরা আশা করছি, কূটনৈতিক প্রচেষ্টায় একটি অগ্রগতি আসবে। এই অঞ্চলের স্বার্থে নতুন করে আরেক দফা সংঘাত কাম্য নয়। তবে অতীতের মতো এবারও আমরা সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত।’ এদিকে ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের মধ্যেও নতুন করে যুদ্ধ শুরুর আশঙ্কা নিয়ে উদ্বেগ ও ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। ২৭ বছর বয়সি স্বাস্থ্য পরিদর্শক মোহাদেসে এএফপিকে বলেন, ‘যেসব খবর আসছে, তা সত্যিই উদ্বেগজনক। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে যতই এসব খবর নিয়ে ভাবি না কেন, বাস্তবে আমার কিছুই করার নেই।’ তবে ৪৮ বছর বয়সি বিক্রেতা ইব্রাহিমের মধ্যে তেমন উদ্বেগ দেখা যায়নি। তিনি বলেন, ‘আমরা আরেকটি যুদ্ধকে ভয় পাই না। ৪৮ বছর ধরেই আমরা যুদ্ধের মধ্যে আছি। আমরা সব সময়ই যুদ্ধের মধ্যে রয়েছি।’ সর্বাত্মক যুদ্ধ এড়াতে চলছে নীরব কূটনীতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই অনেকটা নীরবে চলছে কূটনীতি। মধ্যস্থতাকারীরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন, যাতে আবারও যুদ্ধ শুরু না হয়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির পাল্টাপাল্টি হুমকির প্রেক্ষাপটে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা বাড়ছে। বিশেষ করে ইরানের নেতার সাম্প্রতিক এক মন্তব্যে উদ্বেগ বাড়ছে। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান যে আঘাত হানবে, তা কোনো ভৌগোলিক সীমানায় সীমিত থাকবে না। রোববার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি চললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলমান যোগাযোগ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সম্ভাব্য কূটনৈতিক আলোচনার পথ খুলে দিয়েছে। কাতারের মধ্যস্থতায় দুই দিন ধরে চলা আলোচনার পর ইরানের কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে, তাদের দাবিগুলো কার্যকরভাবে পূরণ করা হলে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। সেই সঙ্গে তারা যুদ্ধের অনিবার্যতা দেখা দিলে আক্রমণের পরিধি বাড়ানোর, এমনকি আগাম হামলা চালানোর প্রস্তুতিও জোরদার করেছে। শনিবার আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, ‘আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। আমরা আমাদের অস্ত্রভান্ডার উন্নত করেছি, দুর্বলতাগুলো কাটিয়ে উঠেছি এবং নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়েছি। আমাদের বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।’ তার এ মন্তব্যের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানান, আলোচনা ‘ভালোভাবেই’ চলছে; তবে তিনি ইরানি কর্তৃপক্ষকে ‘বিশ্বাসযোগ্য’ নয় বলে মন্তব্য করেন। সাম্প্রতিক সপ্তাহগুলোয় তিনি ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা হতে পারে। ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো ক্লাবে আয়োজিত হ্যালোইন পার্টিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় আরও বোমা হামলার বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের এখনো হয়তো এক বা দুটি স্থাপনা নিয়ে কাজ বাকি আছে, তবে আমরা ১০ মিনিটের মধ্যেই তা সেরে ফেলতে পারি।’ ‘ভৌগোলিক সীমানার বাইরে’ মন্তব্যে আতঙ্ক ইরানের সর্বোচ্চ নেতা সম্ভাব্য হামলার বিপরীতে তাৎক্ষণিক ও কোনো ‘ভৌগোলিক সীমাবদ্ধতা’ ছাড়া পাল্টা হামলার হুমকি দিয়েছেন। মোজতবা বলেছেন, ‘যেকোনো ধরনের’ হুমকির তাৎক্ষণিক জবাব দেওয়া উচিত। বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে এপি জানায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে আসা ‘যেকোনো ধরনের ও পর্যায়ের’ হুমকির বিপরীতে তাৎক্ষণিক জবাব দেওয়া প্রয়োজন, যেখানে কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা থাকবে না। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে যুদ্ধ শুরুর পর থেকে জনসমক্ষে না আসা খামেনি সামরিক প্রধানদের সঙ্গে বৈঠকের সময় এ মন্তব্য করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য লক্ষ্যবস্তুগুলোর একটি হালনাগাদ তালিকা তৈরিরও নির্দেশ দিয়েছেন। নীরবে চলছে আলোচনা শুক্রবার তেহরানে এবং শনিবার কাতারে মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা থেকে একটি নতুন ও দৃশ্যমান ফল বেরিয়ে এসেছে বলে মনে হচ্ছে। ফলে হরমুজ প্রণালি আংশিকভাবে পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাবটি কার্যকর হওয়ার মধ্যবর্তী সময়সীমা কমে এসেছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি জানান, ইরান আগে সাত দিনের সময়সীমার প্রস্তাব দিয়েছিল, যা এখন কমিয়ে দুই দিনে নামিয়ে আনা হয়েছে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির জ্যেষ্ঠ ফেলো নেগার মোর্তাজাবি বলেন, আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের কিছু ‘ইঙ্গিত’ পাওয়া যাচ্ছে। তিনি এ ক্ষেত্রে কাতারের মধ্যস্থতায় চলমান আলোচনা এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সাম্প্রতিক যোগাযোগের কথা উল্লেখ করেন। আল জাজিরাকে তিনি বলেন, ‘তবে ইরান বেশ কিছু ছাড় পাওয়ার চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কোনো ছাড় দেওয়ার আগেই ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে অগ্রগতি অর্জিত হোক। সুতরাং, মূল সমস্যাটি হলো পদক্ষেপগুলোর পর্যায়ক্রম এবং দরকষাকষির সক্ষমতা (লিভারেজ)। উভয় পক্ষই চায় অন্য পক্ষ আগে পদক্ষেপ নিক।’ কাতারি এলএনজিবাহী জাহাজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাত কাতার গ্যাস ট্রান্সপোর্ট কোম্পানি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে চলাচলের সময় তাদের একটি ট্যাংকারে ‘অজ্ঞাত বস্তু’ আঘাত হেনেছে। ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর এটি সর্বশেষ হামলার ঘটনা। রোববার এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, শুক্রবার সন্ধ্যায় তাদের মালিকানাধীন তরল প্রাকৃতিক গ্যাসবাহী (এলএনজি) জাহাজ ‘আল মায়দা’তে এ আঘাতের ঘটনা ঘটে। এতে কেউ আহত হননি। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এবং ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ১২০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp