নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল

নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসরাইল
যুগান্তর ডেস্ক প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ এএম ‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’ Icon আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫০ পিএম ইসরাইলের চলমান জাতীয় নির্বাচনে ভোটারদের নিজেদের পক্ষে টানতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অপকৌশল, মিথ্যাচার এবং জনগণের মনে ভীতি সঞ্চারের আশ্রয় নিচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও ‘ইয়াশার’ পার্টির প্রধান গাদি আইজেনকোট। নির্বাচনের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আবহে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে সাবেক এই সেনাপ্রধান এ ক্ষোভ প্রকাশ করেন। আইজেনকোট বলেন, ভোটারদের প্রভাবিত করতে নেতানিয়াহু যে ধরনের চক্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তা নতুন কিছু নয়। এর আগের নির্বাচনগুলোতেও তিনি একই কৌশল অবলম্বন করেছিলেন। তিনি সতর্ক করে দেন যে, প্রধানমন্ত্রী এভাবে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করায় দেশে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। নেতানিয়াহুর এই অপকৌশল বানচাল করতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে আইজেনকোট বলেন, রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলাকালীন সবাইকে সতর্ক ও তৎপর থাকতে হবে। কেবল নিজে ভোট দিলেই চলবে না, বরং রাজনৈতিক পরিবর্তন নিশ্চিত করতে বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদেরও বুঝিয়ে ভোটকেন্দ্রে নিয়ে এসে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে হবে। সূত্র: আল-জাজিরা নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু তিন বছর ধরে চলা যুদ্ধ ও চরম অস্থিরতার পর ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে মানুষের উপস্থিতি অবিশ্বাস্য রকমের বেশি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ৫৫.৭ শতাংশ, যা ওই সময়ের হিসাবে ইসরাইলের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। চার মিলিয়নের বেশি মানুষ ভোট দেওয়ায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক কেন্দ্রে লম্বা লাইন দেখা যায়। ভোটের এই উচ্চ হার দেখে রীতিমতো নড়েচড়ে বসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরব ও বামপন্থী এলাকায় ভোটারদের উপচে পড়া ভিড় দেখে তিনি তার সমর্থকদের উদ্দেশে চরম সতর্কবার্তা দিয়ে দাবি করেন, এর ফলে ‘ইহুদি রাষ্ট্র ঝুঁকির মুখে’ পড়েছে। ডানপন্থী ভোটারদের দ্রুত কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, বিরোধীরা নানা উপায়ে নির্বাচন ছিনতাই করার চেষ্টা চালাচ্ছে। অবশ্য নেতানিয়াহুর এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিরোধী দলগুলো। প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের দল জানিয়েছে, পরাজয়ের ভয়ে নেতানিয়াহু এখন থেকেই নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ করার জন্য নানা অজুহাত তৈরি করছেন। নির্বাচন পূর্ব ইসরাইলের বাস্তবতা নেতানিয়াহুর জন্য হামাসের কথিত হামলা ছিল অত্যন্ত অনুকূল। হামাস নেতানিয়াহুকে দীর্ঘ সময় গাজায় অআগ্রাসন চালানোর জন্য এমন উর্বর সময় কেন বেছে নিল তা নিতান্তই রহস্য জনক। ২০২২ সালের নভেম্বরে ইসরাইলে সাধারণ নির্বাচনে প্রথমবারের মতো উগ্র ডানপন্থী সরকার প্রতিষ্ঠা পায় কট্টর ইহুদীবাদী নেতানিয়াহুর নেতৃত্বে। সেই ‌কট্টর জায়েনিস্ট সরকার হামাসের প্রতি রাতারাতি যে সহানুভূতিশীল হয়ে উঠে তা-ও রহস্যজনক। এই সহানুভূতির প্রকাশ উঠে অআসে সবচেয়ে কট্টর ইহুদীবাদীর পক্ষ থেকে। নেতানিয়াহুকে অআরও কট্টর হতে উদ্বুদ্ধ করতে গিয়ে নেতানিয়াহুকে বাধ্য করতে নেতানিয়াহুর কিছু দূর্বলতা তুলে ধরতে গিয়ে হামাসের প্রতি নেতানিয়াহু সরকারের এই সহানুভূতি উঠে অআসে যা নিম্নরূপঃ .................................................. হামলার পরপরই হামাস স্বীকার করে কোনো প্রকার মাশাওয়ারা ছাড়াই ৭ অক্টোবর ইসরাইলে হামলা হয়েছে। মাওয়ারা না হওয়ার কারণ, নিরীহ ইসরাইলী হত্যার অনুমোদন হামাসের মজলিশ শুরায় কখনও দেওয়া হতো না। কারণে, পবিত্র কুরআনে একজন নিরপরাধ মানুষ হত্যাকে পুরো মানব জাতিকে হত্যার সমতুল্য অপরাধ সাব্যস্ত করা হয়েছে। এতে সুস্পষ্ট প্রতীয়মান যে, হামাস নামধারী মোসাদের গুপ্তচরেরা ৭ অক্টোবর হামলার সাথে জড়িত। ................................................................................................................ লক্ষ্যনীয় যে, নেতানিয়াহু পাল্টা হামলা শুরু করেছিল নাইন ইলেভেন এই দুই সংখ্যাকে উল্লেখ সহকারে। ধারণা করা হচ্ছে নাইন ইলেভেনের অসমাপ্ত কাজ (যাকে ট্রাম্পের ভাষায় জব ফিনিশ) সমাপ্ত করতে সেভেন-টেনের অবতারণা। নাইন ইলেভেনর ভিশন-মিশন ছিলঃ পেরিল রেড পরবর্তী পেরিল গ্রীন ঠেকানোর নীলনকশা বাস্তবায়ন। ইংরেজী এ-থেকে এই নকশা বাস্তবায়নের উদ্যোগ নেয়ার ফলে তৎসময়ের সবচেয়ে ইসলামপন্থী সরকার চিহ্ণিত করা হয় তালেবান শাসিত আফগানিস্তানকে-যার অদ্যাক্ষর এ। অবশ্য পরবর্তীতে অদ্যাক্ষরের ধারাবাহিকতা বি-তে সম্প্রসারিত না হয়ে বি- অদ্যাক্ষর স্থান পায় ২৬ নাম্মারে বাংলাদেশ নামে। অআফগানিস্তান দখলের পর মার্কিন সামরিক একাডেমিতে প্রদত্ত ভাষণে জর্জ ডাব্লিউ বুশ হামলার যে সংখ্যাগত চিত্র তুলে ধরেন তা ছিল ৪০ (চল্লিশ) ৫০ (পন্চাশ) এমনকি ৬০টি দেশে সন্ত্রাসের অভিযোগে দখলে নেওয়ার কথা বলা হয়। পরে এই সংখ্যাক দেশের মধ্য উত্তর কোরিয়ার নামও উল্লেখ করেছিলেন জর্জ বুশ। ঘোষণামতে, বৃটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের কথা ধরে কোনো প্রকার অস্ত্র পরিদর্শন ছাড়াই ২০০৩ সালে ইরাক দখল করে নেয় এবং সিরিয়া অআক্রমন ছিল সময়ের ব্যাপার। কিন্তু প্রবল অআত্মঘাতি হামলার মুখে ৫১তম অঙ্গরাজ্য ইরাক থেকে মার্কিন ব্লেমার প্রশাসন গুটিয়ে নিয়ে বনি সদরের নেতৃত্বে শিয়াদের হাতে ইরাকের প্রশাসন ছেড়ে দেয় মার্কিন সরকার। ফলে নাইন ইলেভেনের ভিশন-মিশন অসমাপ্ত থেকে যায় যা অআবার চলমান হয় ৭ অক্টোবর পরবর্তী গাজায় ইসরাইলী হামলায়। এটা ছিল শুরু। দ্বিতীয় লক্ষ্য ইরানের ইসলামী প্রজাতন্ত্রের অবসান। তা শেষ হতে না হতেই নেতানিয়াহু সরকার কর্তৃক পাকিস্তান এবং তুরস্ককে পরবর্তী টার্গেট ঘোষণায় এটা সুস্পষ্ট প্রতীয়মান হয় যে, ২০০১ সালে মার্কিন সামরিক একাডেমিতে জর্জ বুশের কথিত ৪০/৫০/৬০টি দেশ দখলের নীল নকশারই ধারাবাহিকতামাত্র। প্রশ্ন হচ্ছে এভাবে লালের পর সবুজ, তাহলে প্রশ্ন হচ্ছে সবুজের পর কোন্ রঙ? নিশ্চিতভাবে আবারও লাল? যদি তা-ই হয় লাল ঠেকাবে কে? ওসামা বিন লাদেন? তিনিতো পৃথিবীর মাটিতে নেই, সাগরের গভীর তলদেশে। ইরানে হামলা মোটেও সুখকর নয়। মেইক অআমেরিকা গ্রেট এগেইন অআজকের দুরবস্থা বিশ্ব দেখছে। পৃথিবীর পুরো অর্থনীতিকে অচল করতে হরমুজ প্রণালীই যথেষ্টরূপ কাজ করছে। পাকিস্তানে হামলা মানে পারমাণবিক যুদ্ধ। চীনের পরীক্ষিত বন্ধ বলা হয় পাকিস্তানকে। পাকিস্তানে দুর্দিনে তাই পরীক্ষিত বন্ধুকে কিছু না কিছু অবশ্যই করতে হবে। অতঃপর তুরস্ক। ন্যাটোর শর্ত মতে তুরস্কে ইসরাইলের হামলার অর্থ দাঁড়াবে পুরো ন্যাটো সদস্যদের উপত হামলার নামান্তর। যুক্তরাষ্ট্রও ন্যাটোর সদস্য। তাই ইরানের মত ইসরাইলের সাথে একজোট হয়ে তুরস্কে হামলার সুযোগ যুক্তরাষ্ট্রের সংগত কারণে থাকবে না। বরং ন্যাটোর সদস্য হিসাবে পুরো ইউরোপীদেশসহ ইসরাইলের উপর পাল্টা হামলাই হবে ন্যাটোর সামরিক অঙ্গীকারের বাস্তবায়ন। যদি তা-ই হয় তাহলে ওয়ার্ল্ড ওয়ার কাপ এখানেই শেষ হবে ইসরাইলের দফারফার মাধ্যমে। অআর যদি ন্যাটোর অঙ্গীকার ভঙ্গ করে ইউরোপ-অআমেরিকা তাহলে ইরান, পাকিস্তান্, তুরস্কের পরাজয়ে ইসরাইল-অআমেরিকা অআপাততঃ চ্যাম্পিয়ানশীপ অর্জন করলেও তা কতদিন ধরে রাখতে পারবে প্রশ্ন বটে। ততদিনে মাথাচাড়া দিয়ে উঠতে পারে রাশিয়া,ব্রাজিল, ভেনেজুয়েলা, কিউবা, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, চীন, ফলে চ্যাম্পিয়ান শীপের সুখোস্বাদ বেশি দিন টেকার কথা নয়। যুক্তরাষ্ট্রকে ফিরে যেতে হবে অতীত স্মায়ুযুদ্ধের তিক্ত অভিজ্ঞতার যুগে। .............................................................................................................. ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে তারা। শনিবার (২৪ অক্টোবর) তেল আবিবের ‘হোস্টেজেস স্কয়ার’ নামে পরিচিত একটি উন্মুক্ত চত্বরে বিক্ষোভকারীরা সমবেত হন। গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে প্রথম সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। গাজায় আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘অক্টোবর কাউন্সিল’ এ বিক্ষোভের আয়োজন করে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইসরাইলি সরকারের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, ‘নির্বাচনের তিন দিন আগে আমরা তিন বছরের সংগ্রামের সমাপনী কর্মসূচি পালন করব। সত্য উদ্ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা এবং একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে এ সংগ্রাম।’ ইসরাইলের অন্যান্য স্থানেও সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। বিক্ষোভে বিরোধী দলগুলোর শীর্ষ নেতারাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ইয়াশার পার্টির গাদি আইজেনকোট, যিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্য-ডানপন্থি শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, তেল আবিবে বিক্ষোভস্থলে আইজেনকোটকে স্বাগত জানিয়ে স্লোগান দেন সমর্থকরা। তারা বলেন, ‘কে আসছেন? পরবর্তী প্রধানমন্ত্রী।’ ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানও বিক্ষোভে উপস্থিত ছিলেন। ইসরাইলি নাগরিক ও আইনজীবী ড্যান আদিন এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘রাবিন স্কয়ার থেকে হোস্টেজেস স্কয়ার পর্যন্ত ডেমোক্র্যাটসের মিছিলে মানুষের ঢল নেমেছে। পরিবর্তন, আশা ও বিপ্লবের জন্য এই সমাবেশ। কী অসাধারণ উদ্দীপনা! এবার পুরোপুরি আমাদের সময়।’ আইজেনকোট ঘোষণা দেন, তিনি সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠন করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। তার সরকার সবার জন্য সামরিক সেবা বাধ্যতামূলক করবে । একই সঙ্গে দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানদের উদ্দেশে তিনি আহ্বান জানান, কোনো ব্যক্তির স্বার্থে নয়, বরং শুধুমাত্র রাষ্ট্র ও নাগরিকদের স্বার্থ রক্ষা করে দায়িত্ব পালন করতে। তিনি জোর দিয়ে বলেন, ‘মিথ্যা ও ব্যর্থতার যুগ এবার শেষ হয়েছে।’ বিদেশি হস্তক্ষেপ ও ভোট কারচুপির অভিযোগের মধেই ইসরাইলের জাতীয় নির্বাচনের ফল নিয়ে চূড়ান্ত অবস্থান জানিয়েছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (ইসি)। দখলদারদের কমিশন বলেছে, গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচন যথাযথভাবে সম্পন্ন হয়েছে এবং ঘোষিত ফলাফল ভোটারদের ইচ্ছারই প্রতিফলন। চলমান তদন্তের কারণে নির্বাচনের সামগ্রিক ফল নিয়ে কোনো সংশয় নেই। রোববার (১ নভেম্বর) এক ভিডিও বার্তায় এ অবস্থান জানান দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিচারপতি নোয়াম সোলবার্গ। এ সময় তার সঙ্গে ছিলেন অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি, কমিশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক ডিন লিভনে এবং অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা। নির্বাচনে আরব ভোটারদের অংশগ্রহণ বাড়াতে কাতার অথবা তুরস্ক অর্থ দেওয়ার চেষ্টা করেছে—এমন অভিযোগ ওঠার পর বিদেশি হস্তক্ষেপের বিষয়টি তদন্ত করছে শিন বেত। গত বৃহস্পতিবার এ বিষয়ে তদন্তের নির্দেশ দেন সোলবার্গ। তবে নির্বাচন কমিশন জানিয়েছে, তদন্তের পরিধি সীমিত এবং এর সঙ্গে নির্বাচনের সামগ্রিক ফলাফলের কোনো সম্পর্ক নেই। সোলবার্গ বলেন, অভিযোগগুলো গুরুতর হওয়ায় তদন্ত করা হচ্ছে। তবে সন্দেহ মানেই প্রমাণ নয়। নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে হলে শক্ত প্রমাণ প্রয়োজন। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য বের করা হবে। তিনি আরও বলেন, বর্তমানে হাতে থাকা প্রমাণ দিয়ে পুরো নির্বাচনের ফল পাল্টে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে—এমন দাবি সঠিক নয়। এমনকি অভিযোগের সত্যতা মিললেও তাতে সামগ্রিক নির্বাচনি প্রক্রিয়া বা ফলাফলের গ্রহণযোগ্যতা নষ্ট হবে না। পরিকল্পনা অনুযায়ী, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক ফল প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে হস্তান্তর করা হবে। আগামী সপ্তাহে নতুন পার্লামেন্ট নেসেটের শপথ নেওয়ার কথা রয়েছে। তবে নির্বাচন কমিশনের বক্তব্যের পরও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ। দলটির দাবি, বিদেশি হস্তক্ষেপের অভিযোগের তদন্ত শেষ হওয়ার আগেই নির্বাচনের ফলাফলে এর কোনো প্রভাব পড়েনি বলে ঘোষণা দেওয়া বিস্ময়কর। নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৬৭টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। লিকুদের দাবি, মাত্র ৪ হাজার ৬১২ ভোটের ব্যবধানে একটি আসন এদিক-ওদিক হলে নির্বাচনের রাজনৈতিক চিত্র বদলে যেতে পারত। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী জোটের নেতা গাদি আইজেনকট নির্বাচন কমিশনের বক্তব্যকে স্বাগত জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের ফলকে অবৈধ প্রমাণের চেষ্টা করছে লিকুদ। এদিকে নির্বাচনের পর অনলাইনে আরববিরোধী বক্তব্য ও বিদ্বেষ ছড়ানোর প্রবণতা বেড়েছে। চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের দিন এবং পরবর্তী দুই দিনে অনলাইনে আরববিরোধী বক্তব্য ৪০০ শতাংশ বেড়েছে। শুধু ২৯ অক্টোবরই এ ধরনের বিদ্বেষ, উসকানি ও নির্বাচনে কারচুপির অভিযোগসংক্রান্ত ৯ হাজারের বেশি পোস্ট ও উল্লেখ পাওয়া গেছে। অন্যদিকে নির্বাচনের দিন ভোট কেনার অভিযোগে আটক রা'আম দলের তিন কর্মীর মধ্যে দুজনকে মুক্তি দিয়েছেন আদালত। তাদের সঙ্গে বিদেশি হস্তক্ষেপের অভিযোগের কোনো যোগসূত্র এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি। ইসরাইল

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp