নির্বাচনের কয়েক দিন আগে ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ Icon যুগান্তর ডেস্ক প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ এএম

নির্বাচনের কয়েক দিন আগে ইসরাইলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ
Icon কক্ষে বসে থাকা সব জেনারেল আমাকে বলেছিলেন, ‘আপনি বোঝেন না। আপনি সেনাবাহিনীতে চাকরি করেননি। আমরা হামাসকে বুঝি। হামাস শান্তি চায়, উত্তেজনা কমাতে চায়। হামাস শুধু নিজের অর্থনীতি গুছিয়ে নিতে চায়। আপনি বোঝেন না, কারণ আপনি সেনাবাহিনীতে চাকরি করেননি।’ যুগান্তর ডেস্ক প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ এএম ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার কারণ অনুসন্ধানে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে তারা। শনিবার (২৪ অক্টোবর) তেল আবিবের ‘হোস্টেজেস স্কয়ার’ নামে পরিচিত একটি উন্মুক্ত চত্বরে বিক্ষোভকারীরা সমবেত হন। গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে প্রথম সাধারণ নির্বাচনের মাত্র তিন দিন আগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। গাজায় আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিয়ে গঠিত সংগঠন ‘অক্টোবর কাউন্সিল’ এ বিক্ষোভের আয়োজন করে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ইসরাইলি সরকারের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতার জবাবদিহি নিশ্চিত করার দাবিতে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বিক্ষোভের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অক্টোবর কাউন্সিল জানায়, ‘নির্বাচনের তিন দিন আগে আমরা তিন বছরের সংগ্রামের সমাপনী কর্মসূচি পালন করব। সত্য উদ্ঘাটন, জবাবদিহি নিশ্চিত করা এবং একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবিতে এ সংগ্রাম।’ ইসরাইলের অন্যান্য স্থানেও সরকারবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। বিক্ষোভে বিরোধী দলগুলোর শীর্ষ নেতারাও অংশ নেন। তাদের মধ্যে ছিলেন ইয়াশার পার্টির গাদি আইজেনকোট, যিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্য-ডানপন্থি শিবিরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন। দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, তেল আবিবে বিক্ষোভস্থলে আইজেনকোটকে স্বাগত জানিয়ে স্লোগান দেন সমর্থকরা। তারা বলেন, ‘কে আসছেন? পরবর্তী প্রধানমন্ত্রী।’ ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানও বিক্ষোভে উপস্থিত ছিলেন। ইসরাইলি নাগরিক ও আইনজীবী ড্যান আদিন এক্সে দেওয়া পোস্টে লেখেন, ‘রাবিন স্কয়ার থেকে হোস্টেজেস স্কয়ার পর্যন্ত ডেমোক্র্যাটসের মিছিলে মানুষের ঢল নেমেছে। পরিবর্তন, আশা ও বিপ্লবের জন্য এই সমাবেশ। কী অসাধারণ উদ্দীপনা! এবার পুরোপুরি আমাদের সময়।’ আইজেনকোট ঘোষণা দেন, তিনি সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠন করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। তার সরকার সবার জন্য সামরিক সেবা বাধ্যতামূলক করবে । একই সঙ্গে দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানদের উদ্দেশে তিনি আহ্বান জানান, কোনো ব্যক্তির স্বার্থে নয়, বরং শুধুমাত্র রাষ্ট্র ও নাগরিকদের স্বার্থ রক্ষা করে দায়িত্ব পালন করতে। তিনি জোর দিয়ে বলেন, ‘মিথ্যা ও ব্যর্থতার যুগ এবার শেষ হয়েছে।’ মঙ্গলবারের নির্বাচন সামনে রেখে প্রকাশিত জনমত জরিপগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। ২০২২ সালের শেষ দিক থেকে ক্ষমতায় থাকা নেতানিয়াহুর ডানপন্থি জোটের সঙ্গে আইজেনকোটের জোটের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তবে কোনো জোটই ইসরায়েলের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ধারণা করা হচ্ছে না। নির্বাচনটি ইরানে ইসরাইলের নতুন করে হামলা চালানোর সিদ্ধান্তের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আইজেনকোট প্রধানমন্ত্রী হলে ইরানের বিরুদ্ধে আবার সামরিক অভিযান শুরু করার বিষয়ে তুলনামূলক কম আগ্রহী হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে অন্যান্য অধিকাংশ পররাষ্ট্রনীতি ইস্যুতে ইসরাইলের প্রধান রাজনৈতিক দল ও নেতাদের মধ্যে ঐকমত্য রয়েছে। এর মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাও রয়েছে। বিক্ষোভের আগে সরকারপন্থি ব্যক্তিদের মাধ্যমে সমাবেশে উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কার কথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছিল অক্টোবর কাউন্সিল। এক্সে দেওয়া পোস্টে সংগঠনটি জানায়, ‘জোট সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু পক্ষ আজ রাতের সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে সতর্কবার্তা পাওয়ার পর আমরা পুলিশ কমিশনারের কাছে জরুরি চিঠি পাঠিয়েছি।’ ৭ অক্টোবরের হামলার জন্য দায়ী বলে বিবেচিত ইসরাইলি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ন্যায়বিচার নিশ্চিত করাই অক্টোবর কাউন্সিলের লক্ষ্য। তবে নেতানিয়াহুর জোট সরকার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে সরকার একটি ‘রাজনৈতিক’ তদন্ত কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, কমিশনের অর্ধেক সদস্য নিয়োগ দেবে সরকার এবং বাকি সদস্যদের নিয়োগ দেবেন বিরোধী দলের আইনপ্রণেতারা। বিরোধী নেতারা জানিয়েছেন, রাজনীতিকদের নিয়োগ দেওয়া কোনো তদন্ত কমিশনে তারা অংশ নেবেন না। সূত্র: আল জাজিরা এদিকে হেবরনের ফার্শ আল-হাওয়া চেকপোস্টের কাছে আলজাজিরার সাংবাদিকদের লক্ষ্য করে স্টান গ্রেনেড ছুড়েছে ইসরাইলি সেনারা। ওই এলাকায় বাড়িঘর ও যানবাহন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার ইসরাইলি অভিযান নথিবদ্ধ করার সময় এ ঘটনা ঘটে। আল জাজিরার মাঠপর্যায়ের সংবাদদাতারা জানিয়েছেন, শনিবার অধিকৃত পশ্চিম তীরের অন্তত ১৫টি এলাকায় অভিযান চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এসব এলাকার মধ্যে উত্তরে জেনিন ও নাবলুস, মধ্যাঞ্চলে রামাল্লা, আল-বিরেহ, বিরজেইত ও অধিকৃত পূর্ব জেরুজালেম এবং দক্ষিণে বেথলেহেম রয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, এসব অভিযানে প্রায় ৭০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় জেনিন গভর্নরেটের কয়েকটি শহরে ইসরাইলি অভিযানে দুই ব্যক্তি আহত হয়েছেন। সংস্থাটির সূত্র আরও জানিয়েছে, জেনিনের দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলে পৃথক ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। রোববার ভোরে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হেবরনের উত্তরে হালহুল এলাকায় ইসরাইলি সেনাদের ছোড়া কাঁদানে গ্যাসে শ্বাসকষ্টে আক্রান্ত ছয় শিশুসহ ৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার ভোরে দেওয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, রোববার থেকে সোমবার পর্যন্ত পশ্চিম তীরের অধিকাংশ এলাকায় ফিলিস্তিনি শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়া ইসরাইলের নির্বাচনের দিন মঙ্গলবার পশ্চিম তীরের প্রবেশ ও বের হওয়ার সব সীমান্তপথ পুরোপুরি বন্ধ রাখা হবে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইলের এসব পদক্ষেপকে ‘সম্মিলিত শাস্তি’ হিসেবে আখ্যা দিয়েছে। বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া, পুরো আবাসিক এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদ এবং ফিলিস্তিনি শহরগুলোতে অবরোধ আরোপের কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, ‘দখলদার বাহিনী ও তাদের অপরাধী বসতি স্থাপনকারীদের চালানো অভিযান এবং উত্তেজনা বৃদ্ধি আমাদের জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তুলবে।’ অবরুদ্ধ কয়েক লাখ ফিলিস্তিনি হেবরন শহরে প্রায় ২ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। আর হেবরন গভর্নরেটে বসবাস করেন আরও প্রায় ৬ লাখ মানুষ। জনসংখ্যার হিসাবে এটি পশ্চিম তীরের সবচেয়ে বড় গভর্নরেট। হেবরনভিত্তিক ফিলিস্তিনি অধিকারকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক ইসা আমরো বলেন, হেবরন গভর্নরেটের ৮ লাখ ফিলিস্তিনি এখন অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। সকাল থেকে প্রবেশ ও বের হওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘শহরের ভেতরে কারও লুকিয়ে থাকার মতো নিরাপদ জায়গা নেই। শহরজুড়ে মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।’ আল জাজিরার পশ্চিম তীর প্রতিনিধি নূর ওদেহ বলেন, ২৭ অক্টোবরের ইসরাইলি পার্লামেন্ট নির্বাচন সামনে রেখে দেশটির রাজনীতিকেরা এই হামলাকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু, তার লিকুদ পার্টি এবং ডানপন্থি জোটের মিত্ররা জনমত জরিপে পিছিয়ে রয়েছেন। এ পরিস্থিতিতে তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়াই করছেন, এমন শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করছেন।’ ইসরাইলিরা ভোট দেওয়ার কয়েক দিন আগে নেতানিয়াহুকে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিলুপ্ত করার পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর এড়িয়ে যান। তবে ওই কর্তৃপক্ষের জন্য একটি ‘বড় চমক’ অপেক্ষা করছে বলে মন্তব্য করেন তিনি। সূত্র: আল জাজিরা

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp