ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে Icon আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে Icon আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নিয়ে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এ যুদ্ধের বিষয়ে বাবার সঙ্গে ব্যক্তিগত আলোচনায় একাধিকবার নিজের উদ্বেগ ও বিরোধিতার কথা জানিয়েছেন তিনি। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প জুনিয়র চাইতেন, যুক্তরাষ্ট্র যেন মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধে জড়িয়ে না পড়ে। তার অবস্থান ছিল, দেশের অভ্যন্তরীণ অগ্রাধিকারকে গুরুত্ব দিয়ে বিদেশের সংঘাত থেকে যুক্তরাষ্ট্রের দূরে থাকা উচিত। ২০২৪ সালে ইরান যখন ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছিল, তখন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প জুনিয়র লিখেছিলেন, ‘মনে আছে, তারা বলেছিল ট্রাম্প আমাদের ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে ফেলবেন? এমন সময় আমাদের উপলব্ধি করা উচিত, ট্রাম্প, তার শক্তি ও দৃঢ় নেতৃত্বকে পেয়ে আমরা কতটা সৌভাগ্যবান।’ তবে বর্তমান পরিস্থিতিতে তার সেই বক্তব্যের সঙ্গে বাস্তবতার ব্যবধান তৈরি হয়েছে। প্রায় আড়াই বছর পর ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে। প্রতিবেদনে উদ্ধৃত সূত্রগুলোর দাবি, ইরান যুদ্ধের বিরোধিতা করে ট্রাম্প জুনিয়র ব্যক্তিগতভাবে বাবার সঙ্গে একাধিকবার কথা বলেছেন। পররাষ্ট্রনীতিতে সামরিক হস্তক্ষেপের বিষয়ে তিনি বরাবরই সতর্ক অবস্থান নিয়েছেন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশ নেওয়া উচিত নয় বলে মনে করেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রয়াত রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের সঙ্গে ট্রাম্প জুনিয়রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কার্কও ইরান যুদ্ধের বিরোধিতা করেছিলেন। দ্য আটলান্টিক-কে এক সূত্র বলেন, ‘ডন এ বিষয়ে নিজের মতামত ব্যক্তিগত পর্যায়ে রেখেছেন। এমন কোনো বিষয়ে তিনি কখনো প্রকাশ্যে বাবার সঙ্গে মতবিরোধে যাবেন না। তবে তাকে যারা চেনেন, তাঁদের কেউই এ বিষয়ে তার ব্যক্তিগত অবস্থান জেনে অবাক হবেন বলে আমার মনে হয় না।’ ‘মাগা’ শিবিরেও বাড়ছে বিভক্তি ইরান যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) সমর্থকগোষ্ঠীর ভেতরেও বিভক্তি বাড়ছে। এই শিবিরের একাংশ মনে করে, বিদেশে যুদ্ধে জড়িয়ে পড়া যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অগ্রাধিকার ও প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। প্রতিবেদনে উদ্ধৃত এক সূত্র ট্রাম্প জুনিয়রকে ‘সবচেয়ে বেশি মাগাপন্থী’ বলে উল্লেখ করেছেন। শুধু ট্রাম্প পরিবারের মধ্যেই নয়, প্রশাসনের শীর্ষ পর্যায়েও ইরান যুদ্ধ নিয়ে সংশয় রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন করা উচিত কিনা, তা নিয়ে আলোচনার সময় ব্যক্তিগতভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ২০২৬ সালের ২৮ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত ওই জরিপে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাত নিয়ে মার্কিন জনগণের উদ্বেগের চিত্র উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের সমর্থনও কমেছে। মার্চে যেখানে ৬৯ শতাংশ রিপাবলিকান ট্রাম্পের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছিলেন, সেখানে তা কমে ৬৩ শতাংশে দাঁড়িয়েছে। এদিকে, প্রায় অর্ধেক মার্কিন নাগরিক মনে করেন, ইরান সংঘাত এক বছরেরও বেশি সময় ধরে চলতে পারে। অথচ শুরুতে ট্রাম্প প্রশাসন এ সংঘাতের মেয়াদ চার থেকে ছয় সপ্তাহ হতে পারে বলে ধারণা দিয়েছিল। সব মিলিয়ে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ট্রাম্পের রাজনৈতিক সমর্থকগোষ্ঠী ও প্রশাসনের ভেতরে মতপার্থক্য বাড়ছে। একই সঙ্গে জনসমর্থন কমে যাওয়ার বিষয়টি দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে বলে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। https://www.jugantor.com/international/1172344 ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প যে ভুলটি করে যাচ্ছেন সেটি উত্তরাধিকার সূত্রে পাওয়া ভুল। অআফগানিস্তান দখল করে অআমরা পাপ করেছি-মর্মে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ যখন পাপ স্বীকার করেন ততক্ষণে পাপটি সোভিয়েত ইউনিয়নকে মৃত্যুর দিকে ঠেলে দেয় লোভে পাপ পাপে মৃত্যু-এই প্রবাদ বাক্যকে সত্য প্রমাণ করে। অবশ্য গর্বাচেভ সে মৃত্যুকে ঠেকিয়ে রাখতে যারপর নাই চেষ্টা করেছেন গ্লাসনস্ট আর পেরেস্তইকা নামে রাষ্ট্রীয় সংস্কার অআনতে গিয়ে। ততক্ষণে সোভিয়েত রাষ্ট্রটি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় লাইফ সাপোর্ট থেকে কমায় চলে যায় এবং ১৯৯২ সালের...তারিখে সোভিয়েত সুপ্রিম চত্বরে দাঁড়িয়ে মিখাইল গর্বাচেভ সুপ্রিম সদস্যদের উদ্দেশ্যে সোভিয়েত রাষ্ট্রের মৃত্যুর খবরটি আনুষ্ঠানিকভাবে জানানো হলে সেদিন সূর্যাস্তের সময় সারা পৃথিবীর সোভিয়েত দূতাবাস হতে শেষবারের মত সোভিয়েত পতাকা নামিয়ে ফেলার পর অদ্যাবধি সে পতাকা আর উড়েনি। এই খবর সারা বিশ্বের মতো যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রবাসীর কেউ কেউ অতি আনন্দে হুস্কি, ভেট-৬৯ পান করে আনন্দোৎসব পালন করেন। যে অআফগানিস্তান নামক মুসলিম দেশে হামলার কারণে সোভিয়েত নেতা নিজেই অপরাধ স্বীকার করেন এবং সোভিয়েত রাষ্ট্রের পতন ডেকে অআনেন সেই মুসলিম দেশগুলির মধ্যে অআনন্দোৎসবের বালাই দেখা যায়নি এক অনন্ত রহস্যের কারণে। এমনি বাংলাদেশে এমন এক ইসলামী দল রয়েছে যাকে কট্টর কমিউনিজম বিরোধিতার কারণে যুক্তরাষ্ট্রের প্রচ্ছন্ন কূটনৈতিক সমর্থন বরাবরের মত ছিল এবং অআছে, যে দলটির দলীয় নীতিই হচ্ছে কমিউনিজমের চরম বিরোধিতা এবং কমিউনিস্টদেরও প্রধান প্রতিপক্ষ সেই ইসলামী দলটি যাদের শীর্ষ স্থানীয় নেতাদের ফ্যঁসিতে ঝুলিয়ে হত্যার নেপথ্যেও ছিল এই মাওবাদ-মার্কসবাদী চরমপন্থী কমিউনিস্টরা সরকারের ছত্রছায়ায় সোভিয়েত ইউনিয়নের পতনের অনেক দিন পর সেই ইসলামী দলীয় নেতাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন যে, সোভিয়েত ইউনিয়নের পতনে অআপনাদের পার্টির প্রতিক্রিয়া কি? এই প্রশ্নের জবাবে ইসলামী দলটির ভাষ্য ছিলঃ পার্টি এখনও এই পরিবর্তন নিয়ে নীতিনির্ধারণী কোনো বৈঠকে বসেনি। এমনই উদাসীনতা ছিল সোভিয়েত অবলুপ্তির ব্যাপারে। বিষয়টি ফ্রন্টিয়ার সায়েন্সের আলোকে বিশ্লেষণযোগ্য বটে। অবশ্য সোভিয়েত ইউনিয়ন মুসলিম বিশ্বের জন্য যে একটা অঘোষিত নিরাপত্তা প্রাচীর তৈরি করেছিল তৃতীয় পরাশক্তির ক্ষতি থেকে সুরক্ষা করে এবং সোভিয়েত রাশিয়ার পতনের ফলে সেই নিরাপত্তা প্রাচীর যে ভেঙ্গে চুরমার হয়ে পড়তে পারে-এমন অদৃশ্য আশংকা বোধ থেকে সম্ভবতঃ সোভিয়েত পতন উৎসব করেনি মুসলিম বিশ্বের মুসলিমর-এটাই হতে পারে বৈজ্ঞানিক টেলিপ্যাথিক কারণ। সত্যিই মুসলিম বিশ্বের নিরাপত্তার চাদর একে একে খসে পড়তে শুরু করে সোভিয়েত পতনের বর্ষ পূর্তি শেষ হতে না হতেই। সোভিয়েত যুগে যে যুক্তরাষ্ট্র দায়িত্বশীল পরাশক্তির ভূমিকা পালন করে সাদ্দাম হুসেইনের হাত থেকে কুয়েত উদ্ধার করেছিল অপারেশন ডেজার্ট স্ট্রম নামক বহুজাতিক বাহিনী গঠন করে বছরান্তে যখন সার্বিয়া কর্তৃক বসনিয়া হার্জেগোভিনা দখল করে নেয় তখন ছিল সোভিয়েত পতন পরবর্তী সময়। যুক্তরাষ্ট্র ছিল পৃথিবীর একমাত্র দায়িত্বশীল পরাশক্তি। সংগত কারণে যুক্তরাষ্ট্রের জন্য অপরিহার্য হয়ে পড়েছিল অপারেশন ডেজার্ট স্ট্রমের অআদলে অপারেশন বলকান স্ট্রম নামে বহুজাতিক বাহিনী গঠন করে খ্রীস্টান অধ্যুষিত সার্বিয়া থেকে মুসলিম অধ্যুষিত বসনিয়া উদ্ধার করা। কিন্তু কুয়েত উদ্ধারের মতো তার পুনরাবৃত্তি হয়নি। স্মায়ু যুগোত্তর যুক্তরাষ্ট্রের দায়িত্বশীল পরাশক্তি হিসাবে প্রথম ভুল। দ্বিতীয় ভুলটি ছিল যে শিয়া হত্যার অভিযোগে সুন্নী মুসলিম ইরাকী প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনকে যুক্তরাষ্ট্র সমর্থিত ইরাকী আদালত (তখন কার্যতঃ ইরাকে মার্কিন শাসন বলবৎ ছিল) ফাঁসির আদেশ দিয়েছিল একই সময় একই অভিযোগে সাদ্দাম হুসেইন সরকারের খ্রীস্টান উপ প্রধানমন্ত্রী তারিক আজিজকেও ফাঁসির আদেশ দেওয়া হয়। ২০০৬ সালে সাদ্দাম হুসেইনকে ফাঁসির আদেশ কার্যকর করা হলেও তারিক আজিজকে একই সময় তো দূরের কথা ৪ বছর পরও ফাঁসি কার্যকর করা হয়নি। জাস্টিস ডিলের ফলে যা হবার তা-ই ঘটে তারিক আজিজের বেলায়। ততদিনে বাধ্যর্ক পেয়ে বসে এবং রোগাক্রান্ত হয়ে বার্ধক্যজনিত স্বাভাবিক মৃত্যু বরণ করেন। তৃতীয় ভুলটি অবশ্য যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী। তা হচ্ছে ইসরাইল তোষণ। ধর্মীয়ভাবে চরম প্রতিদ্বন্দ্বি এই ইহুদীদের সাথে খ্রীস্টান দাবীদাররা কিভাবে একাত্ম এবং অন্ধ সমর্থক তা রহস্যজনক। তবে ইসরাইলের প্রতি নিঃশর্ত এবং অন্ধ সমর্থন যুক্তরাষ্ট্রের একমাত্র দায়িত্বশীল পরাশক্তির কাতার থেকে দায়িত্বহীন শক্তিতে পরিণত করতে যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে। মানি লস নাথিং লস..................। যুক্তরাষ্ট্র যা হারিয়েছে তা হচ্ছে নৈতিকতা। চতুর্থ ভুল হচ্ছে, সোভিয়েত রাশিয়ার বিলুপ্তির পর যুক্তরাষ্ট্র মনে করেছিল যে,মার্কসবাদ তথা কমিনিউজমের অবসান ঘটেছে। বাস্তবে বিলুপ্ত হয়েছে শব্দগতভাবে মাত্র একটি শব্দ তা হচ্ছে ঃ সোভিয়েত। রাশিয়া শব্দটি শুধু বহাল থাকেনি বরং সামরিক কর্তৃত্বে-নেতৃত্বে এমনকি অআকার অআয়তনেও এক ইন্চি কমেনি। স্মায়ু যুদ্ধকালীন সময়ের মতই ন্যাটোর প্রধান প্রতিপক্ষ হয়ে। পন্চম ভুলটি হচ্ছে, চীনের নয়া আন্তর্জাতিক অর্থনীতির যে ধোঁয়া তাকে মাকর্সবাদের স্খলন মনে করা। বাস্তবে চীন নয়া আন্তর্জাতিক অর্থনীতির নামে মাওবাদ ত্যাগ করলেও অআজও মার্কসবাদ তথা কমিউনিজম বহাল রাখে। ততদিনে সোভিয়েত ধাঁচের নয়া কট্টর কমিউনিস্ট দেশ হিসাবে আত্ম প্রকাশ ঘটে উত্তর কোরিয়ার। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্বে জর্জ ডাব্লিউ বুশ এই কোরিয়ার নাম উচ্চারণ করতে ভুলেননি। প্রায় একদশক পূর্বে এই কোরীয় দেশ যুক্তরাষ্ট্রকে ছাই ভস্মে পরিণত করার অঙ্গীকার করে। ইরান যদি সামরিকভাবে পরাজিত হয় তাহলে দ্বিতীয় স্মায়ুযুদ্ধের প্রধান প্রতিপক্ষ হিসাবে যুক্তরাষ্ট্র পেতে পারে একাধারে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কিউবা, ভেনেজুয়েলাকে যা যুক্তরাষ্ট্রকে আবারও কমিউনিজম ফেবিয়াগ্রস্ত করে তুলতে পারে। ক্ষমতার ভারসাম্য ফিরিয়ে অআনতে কেউ কেউ সোভিয়েত ইউনিয়নের পুনরুজ্জীবনের কথাও ভাবছেন যা সত্যিই অনাকাঙ্খিত বিষয়। কিন্তু ইরান যদি সত্যি দমিত হয় তাহলে অনেকটা নিশ্চিত হয়ে পড়তে পারে দ্বিতীয় স্মায়ুযুদ্ধ। কারণ, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কিউবা, ভেনেজুয়েলার মতো মার্কিন প্রতিপক্ষ শক্তি কখনও মধ্যপ্রাচ্য এবং পারস্যের পরিণতি ভোগ করতে ইচ্ছুক হবে না-এটা অনেকটা নিশ্চিত। তখন হয়তো যুক্তরাষ্ট্র আবারও আংতকিত জীবনে ফিরে যাবে সেই রিগ্যান আমলের যান্ত্রিক বিভ্রাটজনিত তৃতীয় বিশ্বযুদ্ধের প্রতিনিয়ত আশংকা,আইনস্টাইনের ডাস্টবিনের নজরদারীর ঘটনার পুনরাবৃত্তি। সবচেয়ে ঝুঁকিতে পড়তে পারে যুক্তরাষ্ট্র ছাই ভস্মে পরিণত হওয়ার যার ঘোষণা প্রায় দশক আগে দেওয়া হয়েছে মার্কিন প্রতিপক্ষ বাম শক্তির পক্ষ হতে। পবিত্র হাদীসে মহানবী হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু অআলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা জালিমকে সাহায্য করো। প্রশ্ন করা হয়ঃ ইয়া রসূলুল্লাহ সাল্লাহু অআলাইহি ওয়াসাল্লাম জালিমকে কিভাবে সাহায্য করা যাবে? বলা হলোঃ জালিমকে জুলুম হতে ফিরিয়ে অআসতে সাহায্য করার নামই জালিমকে সাহায্য করা। মার্কিনবাসী, ইসরাইলের নিরীহ অধিবাসীর উচিত চলমান যুদ্ধ থেকে স্ব স্ব দেশের শাসকদের ফিরিয়ে এনে তাঁদেরকে সাহায্য করতে ব্যাপক জনমত গড়ে তোলা। অন্যথায় বতমানে যেমন ইরাক যুদ্ধের ধকল অর্থনৈতিকভাবে সহা করতে হচ্ছে পুরো বিশ্ববাসীকে, দ্বিতীয় স্মায়ুযুদ্ধের সূচনা ঘটলে যা হবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার উন্মোচন তার ধ্বংসযজ্ঞ ব্যাপক অআকারে ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্ব জুড়ে। ইরানও যাতে এই অনাকাঙ্খিত ঘটনার উত্থানের পেছনে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভূমিকার কারণ হয়ে না দাঁড়ায় সেদিকে বিশেষ সতর্ক দৃষ্টি জরুরী বলে মনে করি যাতে ভবিষ্যত নাগরিকদের জবাবদিহিতা মুক্তির জন্য যথেষ্ট হতে পারে। এমতাবস্থায় মুসলিম বিশ্ব এবং ইউরোপীয় দেশসমূহের অবস্থান কি দাঁড়াতে পারে? মুসলিম বিশ্ব কি প্রথম স্মায়ুযুদ্ধ যা ঘটেটিল সোভিয়েত ইউনিয়ন বনাম যুক্রাষ্ট্রের মধ্যে তখন বামপন্থী বাথ পার্টির ইরাকী নেতা সাদ্দাম হুসেইন এবং লিবিয়ার নেতা গাদ্দাফী ব্যতিত বাকী মুসলিম রাষ্ট্র সমূহ পেন্টাগন তথা যুক্তরাষ্ট্র শিবির সমর্থিত ছিল যার কারণে ওসামা বিন লাদেনকে চেক মুজাহিদ হিসাবে যুক্তরাষ্ট্রই গড়ে তুলেছিল। বামপন্থী যুগ্লোশ্লাভিয়া থেকে বসনিয়ার স্বাধীনতার গণভোট উত্তর প্রথম স্বীকৃতিদাতা দেশের কাতারে ছিল যুক্তরাষ্ট্র। অআসন্ন দ্বিতীয় স্মায়ুযুদ্ধে মুসলিম বিশ্বকে যুক্তরাষ্ট্র আবারও স্বপক্ষ শক্তিরূপে পাওয়ার ক্ষেত্রে বাস্তবতা কতটুকুন ক্ষমতা রাখে। আব্রাহামিক আকর্ড? প্রশ্ন উঠতে পারে যুক্তরাষ্ট্র কতটুকু আব্রাহিক শিক্ষা ধারণ করে? যে যুক্তরাষ্ট্র নির্বিচারে ভেটোকে মুসলিম স্বার্থে ইসরাইলের পক্ষে অস্ত্র হিসাবে ব্যবহার করে, গাজাকে পৃথিবীর নরকে পরিণত করতে প্রায় শতভাগ সফলতার দাবীদার, মুসলিম দেশসমূহে ডিইসলামিকরণে উদ্ধুদ্ধকরণ, ওমানে ইরান যুদ্ধ রোধকল্পে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শান্তিচুক্তি চলমান ছিল তার ফলাফল ছিল সন্তোষজনক অগ্রগতি। এই অগ্রগতির মুখেই ইরানে পবিত্র রমজান মাসে সিয়ামরত ইরানী ঘুমন্ত শতাধিক মেয়ে শিশু ছাত্রীদের হত্যা করতে পারে,যে যুক্তরাষ্ট্র নেতানিয়াহুর পরম স্বপ্ন ইরানের ইসলামী প্রজাতন্ত্রিক শাসন ব্যবস্থা উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে সবংশে ইসলামী নেতৃবৃন্দকে একযোগে হত্যা করে সে যুক্তরাষ্ট্রকে আবারও পক্ষ শক্তি হিসাবে মেনে নিতে মুসলিম উম্মাহ কতটুকুন সক্ষম প্রশ্ন বটে। তবে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে যেমন পলির এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তেমনি এই ঘটনা প্রবাহ নতুন পৃথিবী, নতুন জাতিসংঘের সম্ভাবনার দ্বার খুলে দেয়। বিশেষ করে ইরান-যুক্তরাষ্টীয় যুদ্ধে ন্যাটোভুক্ত ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহের সাহসী ভূমিকা যাকে ট্রাম্প কাপুরোষিত বলে মন্তব্য করেছেন ইরান যুদ্ধকালীন। এই সময় ইউরোপীও দেশসমূহ একযোগে এই অন্যায় যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে যুদ্ধকে তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হওয়াকে রোধ করে শুধু তা-ই নয় অধিকন্তু ভূখন্ডগত মহাদেশীয় ঐক্যবদ্ধ পৃথিবী সংগঠনে বৈপ্লবিক ভূমিকা রাখে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp