ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইউক্রেনকে বিপুল সহায়তা দিয়েও কিছু পায়নি যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থ ও সহায়তা দিয়েও যুক্তরাষ্ট্র কিছুই পায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করেছে। এর বিনিময়ে উচ্চ ডিজেলের দাম ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থ ও সহায়তা দিয়েও যুক্তরাষ্ট্র কিছুই পায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইউক্রেনকে সহায়তা দিতে গিয়ে যুক্তরাষ্ট্র বিপুল অর্থ ব্যয় করেছে। এর বিনিময়ে উচ্চ ডিজেলের দাম ছাড়া আর কিছুই পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ইউক্রেনকে বিপুল পরিমাণ সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে উচ্চ ডিজেলের দাম ছাড়া আর কিছুই পায়নি।
নরওয়ের রাজধানী অসলোতে আলোচনার পর শান্তিপ্রক্রিয়া আবারও এগোচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রাশিয়া যুদ্ধের অবসান চায় বলেই মনে হচ্ছে। তবে রাশিয়ার সামরিক সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশটি একটি বিশাল ‘শক্তি’। তারা ক্রমাগত এগিয়ে যাচ্ছে এবং তাদের হাতে জনবলের সীমাহীন সরবরাহ রয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির মধ্যে তীব্র বৈরিতাকে সমঝোতার পথে বড় বাধা হিসেবে উল্লেখ করেন ট্রাম্প। তার মতে, দুই নেতার মধ্যে বিদ্বেষের কারণেই মূলত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।
শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য পুতিন ও জেলেনস্কিকে একই কক্ষে বসতে হবে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, তাদের একই কক্ষে থাকার প্রয়োজন নেই। অন্যভাবেও চুক্তি করা সম্ভব। কীভাবে চুক্তি হবে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন নন।
২০২২ সালে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া ও চীনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহের কথাও সম্প্রতি জানিয়েছেন ট্রাম্প।
সূত্র: আনাদোলু এজেন্সি
ন্যাটো ফেবিয়া বা ন্যাটোভীতিই পুতিনের ইউক্রেন অআক্রমনের কারণ বলে মনে করেন অনেকে। ইউক্রেন ন্যাটোতে যোগ দিচ্ছে-এ তথ্য অবগত হওয়ার পর পুতিন ন্যাটো ফেবিয়াতে ভূগেন। ন্যাটো দেশসমূহের দুই শতাংশ থেকে পাঁচ শতাংশ জিডিপি খরচের অঙ্গীকার পুতিনকে অআর অআক্রমণাত্মক করে তুলে শুধু তা-ই নয় বরং ফ্রান্সসহ অনেক ইউরোপীয় দেশ ঋণগ্রস্ত হয়ে পড়ে। তাই ন্যাটো ভীতি দূর করতে হলে চাই মহাদেশীয় একীভূতকরণ। তুরস্কের মাধ্যমে ইউরেশিয়া নামক ভূখন্ডগত মহাদেশীয় ঐক্য সম্ভবপর হয় ন্যাটোর মাধ্যমে যদিও ইউরোপীয় ইউনিয়নভুক্ত হয়নি তুরস্ক অন্যদিকে ন্যাটোকে কেন্দ্র করে ইউরোপীয় বিভাজন সৃষ্টি হয় ক্রেমলিনকে কেন্দ্র করে। ন্যাটো জোটের অন্যতম যুক্তরাষ্ট্র এ কারণে পুতিন ন্যাটো ফেবিয়াতে ভূগেন ঐতিহ্যগত কারণে। কারণটি হচ্ছে পেন্টাগন বনাম ক্রেমলিন বিভাজন বা দ্বন্দ্ব। অন্যদিকে পেন্টাগন ন্যাটোর অন্যতম সামরিক শক্তি-এই বিবেচনায় প্রতিবেশি দেশ ইউক্রেন ন্যাটোভুক্ত হওয়া মানে প্রতিবেশীমূলক শত্রুদেশের পথ উন্মোচন করা। এ ধরণের মেরুকরণ থেকে সুরক্ষা পেতে ভূখন্ডগত মহাদেশীয় ঐক্যকে কেবল ইউরেশিয়াতে সীমাবদ্ধ রাখলে চলবে না এর বিস্তৃতি ঘটাতে হবে অআফ্রিকা মহাদেশকেও একীভূত করে। তাহলে তা হবে নতুন জাতিসংঘ ইউনাইটেড ওয়ার্ল্ড যার প্রতিপাদ্য হবেঃ সবার জন্য পৃথিবী। অনুরূপ উত্তর-দক্ষিণ অআমেরিকা মিলে হতে পারে ভূখন্ড মহাদেশীয় ঐক্য। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড হতে পারে আফ্রা ইউরোশিয়ার দূরতম প্রতিবেশি। দ্বীপদেশ মালদ্বীপ, ব্রুনাই, ইন্দোনেশিয়া হতে পারে নিকটতম প্রতিবেশীদেশ। পক্ষান্তরে উত্তর-দক্ষিণ আমেরিকা হতে পারে আফ্রা ইউরোশিয়ার দূরতম প্রতিবেশ দেশ। এভাবে ভূখন্ডগত মহাদেশভিত্তিক নতুন জাতিসংঘের ধারণার বলয়ে গড়ে উঠতে পারে সবার জন্য শান্তিময় পৃথিবী।
মন্তব্যসমূহ