‘মিথ্যা ও ব্যর্থতার যুগ এবার শেষ হয়েছে।’ ২০২২ সালে ইসরাইলী সরকার গঠিত হয়
নেতানিয়াহুকে উগ্র ডানপন্থী ও অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে জোট গড়তে হবে ২০২২ সালের মতো। তার নেতৃত্বাধীন বর্তমান জোটকে ইসরাইলের ইতিহাসের সবচেয়ে ডানপন্থী সরকার হিসেবে বিবেচনা করা হয়। ২০২৩ সালের ঘটনায় এই উগ্র ডানপন্থী ও অতি রক্ষণশীলদের নেপথ্য ভূমিকা উড়িয়ে দেওয়া যায় না।
আইজেনকোট ঘোষণা দেন, তিনি সবাইকে নিয়ে একটি দায়িত্বশীল জায়োনিস্ট সরকার গঠন করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন। তার সরকার সবার জন্য সামরিক সেবা বাধ্যতামূলক করবে । একই সঙ্গে দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানদের উদ্দেশে তিনি আহ্বান জানান, কোনো ব্যক্তির স্বার্থে নয়, বরং শুধুমাত্র রাষ্ট্র ও নাগরিকদের স্বার্থ রক্ষা করে দায়িত্ব পালন করতে। তিনি জোর দিয়ে বলেন, ‘মিথ্যা ও ব্যর্থতার যুগ এবার শেষ হয়েছে।’
দুই জোটের এই ৫১–৫১ আসনের টাইয়ের কারণে ইসরাইলের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হলো। আরব দলগুলো যেহেতু নেতানিয়াহুর সম্পূর্ণ বিরোধী, তাই লিকুদের আসন বাড়লেও নেতানিয়াহুর পক্ষে সংখ্যাগরিষ্ঠতার ৬১ আসনে পৌঁছানো এখনো অসম্ভব। ঠিক একইভাবে আরব দলগুলোর সরাসরি অংশগ্রহণ ছাড়া আইজেনকোটের পক্ষেও জোট গড়া সহজ নয়।
মন্তব্যসমূহ