ইরানের উপর ইসরাইল-যুক্তরাষ্ট্রের একতরফা হামলা পবিত্র ইসলাম এবং পৌনে দুশত কোটি মুসলমানের বিরুদ্ধে নয় কি?

ইরানের উপর ইসরাইল-যুক্তরাষ্ট্রের একতরফা হামলা পবিত্র ইসলাম এবং পৌনে দুশত কোটি মুসলমানের বিরুদ্ধে নয় কেন? এর সদুত্তর ডোনাল্ড জে.ট্রাম্প যৌক্তিক কারণে দিতে পারলেও বিনিয়ামিন নেতানিয়াহু দিতে পারবেন বলে মনে হয় না। কারণ, নেতানিয়াহু সরাসরি ইসলামী প্রজাতন্ত্রের কারণে ইতিহাস বদলে দেওয়ার ঘোষণা দিয়ে ২০২৫ সালে সর্বপ্রথম ইরানে হামলা করে। পরে যুক্তরাষ্ট্র যোগ দেয়। যুক্তরাষ্ট্রের দাবীঃ ইরান পারমাণবিক অস্ত্র তৈরীর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করণের চেষ্টায় আছে। ইরান একটি পারমাণবিক বোমা নিষিদ্ধকরণ অআইনের অন্যতম স্বাক্ষরদাতা দেশ। দেশটি ইসলামী বিধানগত কারণে পারমাণবিক অস্ত্র তৈরী করাকে হারাম মনে করে। কারণ, একজন নিরপরাধ মানব হত্যা ইসলামে সমগ্র মানব জাতিকে হত্যার সমতুল্য পাপ মনে করে। পৃথিবীর প্রায় দেশে পারমাণবিক প্রযুক্তি রয়েছে চিকিৎসা-জ্বালানী সমস্যা নিরসনের জন্য। ইরান পারমাণবিক প্রযুক্তিতে চিকিৎসা বিজ্ঞানে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিশেষ করে শিশু রোগ চিকিৎসায় পারমাণবিক প্রযুক্তিকে ইরান কাজে লাগাচ্ছে। তবুও ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অনেকটা ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগে ইরাক দখলের পর জানা যায় ইরাকে এমন ধরণের অস্ত্র খুঁজে পাওয়া যায় নি। তবে ইরাকে হামলার যৌক্তিকতা বিশ্ব সমাজে উপস্থাপনে এই মিথ্যা অভিযোগ কাজ করেছে। তেমনি ইরানে হামলাকে যৌক্তিকভাবে বিশ্বে তুলে ধরতে ইরাকের পুনরাবৃত্তির পথ ডোনাল্ড ট্রাম্প তথা যুক্তরাষ্ট্র বেছে নিয়েছে নিছক ইসরাইলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ইরানে ইসলামী শাসনের অবসানের লক্ষ্য অর্জনের জন্য। উপরোক্ত বর্ণনার আলোকে এটা সুস্পষ্ট প্রতীয়মান হয় যে, ইরানের উপর ইসরাইল-যুক্তরাষ্ট্রের একতরফা হামলা কার্যতঃ পবিত্র ইসলাম এবং পৌনে দুশত কোটি মুসলমানের বিরুদ্ধেই প্রায় পৌনে দুশত কোটি মুসলমানকে রাতারাতি সত্যিকার হামাস, সত্যিকার তালেবান কিংবা সত্যিকার হুতিতে পরিণত করতে যথেষ্ট। ইসরাইল প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হলেও ইউরোপেরও দায়বদ্ধতা কম নয়। জার্মানীর হিটলার বাহিনীর নৃশংস হত্যা থেকে আত্মরক্ষার্থে অআশ্রয় নেয়া ইহুদীদের জন্য শর্তসাপেক্ষে ইহুদী রাষ্ট্র প্রতিষ্ঠার স্থপতি ছিলেন বৃটিশ পররাষ্ট্র সচিব ব্যালফোর। শর্ত ছিল, নির্দিষ্ট সীমার মধ্যে ইহুদিদের অবস্থান করতে হবে। কিন্তু ব্যালফোরের শর্ত লংঘন করে একেক পর এক ফিলিস্তিনীদের উচ্ছেদ করে অবৈধ বসতি স্থাপন করে চলেছে। ইসরাইলের এহেন বেপরোয়া অআচরণের পেছনে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য এবং নিঃশর্ত সমর্থন এবং ইউরোপীয় দেশের পৃষ্ঠপোষকতা। সবচেয়ে বেশি বেপরোয়া হয়েছে জাতিসংঘে ভেটোর অপব্যবহার। জাতিসংঘ নতুন শতাব্দীকে শান্তিময় করে গড়ে তুলতে একটি বিশেষ দেশকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণার সিদ্ধান্ত নিলে ইউরোপীয় দেশসমূহ তাতে সম্মেলন ত্যাগের হুমকি দেয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp