নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থা: ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থা: ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি প্রস্তাব ঘিরে দেশটিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক বা ব্যাংকিং নিষেধাজ্ঞা নেমে এলে বিকল্প ব্যবস্থা হিসেবে ‘ক্রিপ্টোকারেন্সি’ (ডিজিটাল মুদ্রা) ব্যবহারের কথা বলেছিলেন তিনি। তবে দেশের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইসরাইল’ তার এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ব্যাংকটি স্পষ্টভাবে জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি দিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানো কোনোভাবেই সম্ভব নয়। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ভবিষ্যতে ইসরাইলের ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে সরে গেলে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে। সেই পরিস্থিতি সামলাতেই তিনি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের পরিকল্পনা তৈরির কথা জানান। নেতানিয়াহুর এমন বক্তব্যের পর কেন্দ্রীয় ব্যাংক জরুরি বার্তা দিয়ে জানিয়েছে, বিকল্প মুদ্রার পেছনে না ছুটে বিশ্ববাজার ও বন্ধু দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করা এবং নিষেধাজ্ঞা আটকানোর দিকেই সরকারের নজর দেওয়া উচিত। এদিকে বিরোধী দলের নেতারাও নেতানিয়াহুর এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং ইয়োভ হোরোউইৎস সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা না করে বিকল্প ব্যবস্থার বাহানা তৈরি করা একটি দায়িত্বজ্ঞানহীন কাজ। এর ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা ইসরাইল থেকে নিজেদের টাকা তুলে নিতে পারেন, যা অর্থনীতিকে চরম সংকটে ফেলবে। সূত্র: মিডলইস্ট মনিটর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp