ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর
ট্রাম্প-রুবিওর নীরবতা ইসরাইলকে বেপরোয়া করছে: মার্কিন সিনেটর
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাহায্য করতে গিয়ে মার্কিন নাগরিকদের গ্রেফতার করার ঘটনাকে কেন্দ্র করে খেপেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর ক্রিস ভ্যান হোলেন। ইসরাইলি বাহিনীর এমন আচরণের কড়া সমালোচনা করার পাশাপাশি তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
সিনেটরের মতে, শীর্ষ পর্যায় থেকে কোনো প্রতিবাদ না হওয়ার কারণেই ইসরাইল দিন দিন আরও বেশি বেপরোয়া হয়ে উঠছে এবং একের পর এক অন্যায় করেও পার পেয়ে যাচ্ছে।
ঘটনাটি ঘটে অধিকৃত পশ্চিম তীরে, যেখানে স্থানীয় ফিলিস্তিনিরা জলপাই সংগ্রহ করছিলেন। তাদের নিরাপত্তা দিতে এবং সাহায্য করতে যান একদল মার্কিন প্রতিনিধি। এদের মধ্যে আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দল থেকে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রার্থী হওয়া ব্র্যাড ল্যান্ডারও ছিলেন। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ তাদের সবাইকে আটক করে। পরে ব্র্যাড ল্যান্ডারকে ছেড়ে দেওয়া হলেও তার সঙ্গে থাকা অন্য মার্কিন আন্দোলনকারী এবং কয়েকজন ধর্মযাজককে এখনো বন্দি করে রাখা হয়েছে।
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়ে সিনেটর ভ্যান হোলেন সাফ জানিয়ে দেন, শুধু একজনকে ছেড়ে দিলেই সব চুকেবুকে যায় না, ইসরাইল সরকারকে বাকিদেরও অবিলম্বে মুক্তি দিতে হবে। তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমেরিকানদের সঙ্গেই যদি ইসরাইল এমন আচরণ করতে সাহস পায়, তবে সাধারণ ফিলিস্তিনিদের ওপর তারা কী পরিমাণে নির্যাতন চালাচ্ছে, তা সহজেই বুঝে নেওয়া যায়।
সূত্র: আল-জাজিরা
একটি দেশের উপর অপর একটি জাতিকে আইন বহির্ভূতভাবে চাপিয়ে দেওয়া যে কি বিষময় ফল বয়ে আনতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইসরাইল। সুরক্ষার নামে নির্লজ্জ, নিঃশর্ত সমর্থন দিতে গিয়ে বেঅআইনী যতসব কর্মকেও নিজ দেশের সংবিধান, জাতীয় নীতিমালা লংঘন করতেও দ্বিধাবোধ করছে না।। ঘনৌে হশাথ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সমর্থন দেওয়া। একটা জাতিকে বিশ্ব দরবারে হেয় প্রতিপন্ন করা, একটি জাতিকে নিমূূলে সচেষ্টদের নিঃশর্তভাবে যত সম অন্যায়ের কেবল শেম শব্দটি বিশ্ব দরবার জাতিসংঘে উচ্চারণকেও বাধাগ্রস্ত করে কার্যতঃ নিজেদের আত্মমর্যাদার পাঠে কুঠারাঘাতের সামিল।
মন্তব্যসমূহ