নেতানিয়াহুকে হতাশ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

সোভিয়েত ইউনিয়নের স্বেচ্ছা অবলুপ্তি যু‌ক্তরাষ্ট্রের সোভিয়েত সিয়ো সাইকোসিস অর্থাৎ সোভিয়েত ফেবিয়া রোগমুক্তি লাভ ঘটে সত্য কিন্তু নতুন করে ডেকে অআনে অআরেক সিয়ো সাইকোসিস পেরিল রেড থেকে পেরিল গ্রীণ অর্থাৎ রেড ফেবিয়া থেকে গ্রীণ ফেবিয়া। মার্কিন নীতিনির্ধারক মহলের পক্ষ হতে এই রোগ সনাক্তে দায়িত্ব দেওয়া হয় মার্কিন গোয়েন্দা বিভাগকে। পেরিল রেড উত্তর সম্ভাব্য পেরিল গ্রীণ রোগ সনাক্ত করে এই বিভাগ। অআর যাই কোথায়। শুরু হয়ে সিয়ো সাইকোসিস কিংবা ফেবিয়ায় ভূগলে যা ঘটে তাই ঘটতে থাকে সোভিয়েত পতনের এক বছর পূর্তি হতে না হতে। সর্বপ্রথম শুরু হয় টুইন টাওয়ারে প্রথম হামলাকে কেন্দ্র করে। সাথে সাথে বলা হয় প্রত্যক্ষদর্শীদের কেউ মধ্যপ্রাচ্যের চেহারার কাউকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে দেখেছেন। ঘটনার জন্য সন্দেহভাজন ব্যক্তি হিসাবে গ্রেফতার করা হয় মিসরীয় অন্ধ ইসলামী ব্যক্তিত্বকে। কিন্তু পৃথিবীর বিবেক খ্যাত মার্কিন ফেডারেল অআদালতে ঘটনাটি বিচারাধীন হওয়ায় প্রকৃত অপরাধী সনাক্ত করা সম্ভবপর না হলেও অন্ধ মিসরীয়কে সন্দেহভাজন হিসাবে কারাগারে রাখা হয়। অবশা ম্যাকুভে নামক এক মার্কিন তরুন চাকুরীচ্যুত সৈনিককে মৃত্যু দন্ড দেওয়া হয় ভিন্ন একটি মামলা দেখিয়ে। অথচ ম্যাকুভে টুইন টাওয়ারের প্রথম হামলার সময়ে ১৯৯৩ সালে নিম্নরূপ নাশকতামূলক কর্মসূচী পালন করেছিলেনঃ ..............................................................। সোভিয়েত উত্তর যুক্তরাষ্ট্র একক দায়িত্বশীল মর্যাদার অপূর্ব সুযোগ লাভ করেছিল। কিন্তু গ্রীণ ফেবিয়ার কারণে সে মর্যাদা বড়জোর এক বছর বিদ্যমান ছিল। সোভিয়েত যুগে যে যুক্তরাষ্ট্র অপারেশন ডেজার্ট স্ট্রর্ম গঠন করে দখলদার সাদ্দাম থেকে কুয়েত উদ্ধার করে যোগ্য পরাশক্তির মর্যাদা প্রতিষ্ঠা করেছিল ১৯৯৩ সালে সেই একই প্রক্রিয়ায় সার্বিয়া কর্তৃক বসনিয়া দখলমুক্তকরণের জন্য অপারেশন বলকান স্ট্রর্ম গঠন না করে বরং নীরব সমর্থনের ফলে ঘটে যায় স্মরণকালের মর্মান্তিক গণহত্যা। এ সময় যুক্তরাষ্ট্র দূর্বল শক্তিরূপে নিজেকে প্রতিষ্ঠা করে। এখান থেকেই যুক্তরাষ্ট্রের নৈতিকভিত্তির দূর্বলতা প্রকট থেকে প্রকটতর হতে থাকে যা চূড়ান্ত রূপ নেয় গাজাকে পৃথিবীর মানব সৃষ্ট নরকে পরিণত করার দায়িত্ব ডোনাল্ড জে ট্রাম্প এমন সময় নেন যখন প্রথম দফা জিম্মি মুক্তির ব্যাপারে জো বাইডেনকে ট্রাম্পই সময় বেঁধে দেন তার ক্ষমতা গ্রহণের পূর্বে গাজার সমস্যা সমাধানের জন্য। অবশ্য এ সময় নেতানিয়াহু গাজাকে পৃথিবীর বৃহত্তম কবরস্থান বানানোর অঙ্গীকার শতভাগ বাস্তবায়ন করে খুবই ক্লান্ত, শ্রান্ত হয়ে পড়েছিলেন। সবার ধারণা এবার দ্বিতীয় দফা জিম্মি মুক্তির পর গাজায় স্থায়ী শান্তির সুবাতাস বয়ে যাওয়া সময়ের ব্যাপার। বাইবেলে বর্ণিত যে শান্তির দূতের কথা বলা হয়েছিল রোমান খ্রীস্টানরা বিশ্বাস করতে শুরু করেন ডোনাল্ড জে. ট্রাম্পই সম্ভবতঃ সেই শান্তির দূত! সেই বিশ্বাস কেবল খ্রীস্টানদের ছিল না বিশ্ববাসীরও ছিল। ফলে অআসন্ন নোবেল কমিটির প্রতি জোর দাবী জানানো হয় ট্রাম্পকে এবারের ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য। কিন্তু হায়, ট্রাম্প জব ফিনিশ করো-বলে নেতানিয়াহুকে আদেশ দিলেন। প্রথম দফার জিম্মি মুক্তির সংখ্যা নির্ধারণ করে বলা হয় ....জিম্মির বিনিময়ে .......জন হামাসকে মুক্তি দেওয়া হবে। সেমতে ততজন হামাস মুক্তি পেলেও ইসরাইলী জিম্মি মুক্তি পান শর্তের অতিরিক্ত অআরো তিন জন বেশী সংখ্যায়। কিন্তু নির্মম পরিহাস হঠাৎ হামাসের প্রতি অভিযোগ করে বসেন ট্রাম্প এই বলেঃ হামাস কাঙ্খিত সংখ্যক জিম্মি মুক্তি দিচ্ছে না। এই কারণে ট্রাম্প ঘোষণা করেনঃ গাজাকে নরকে পরিণত করা হবে। এ সময় লক্ষ্যনীয় ব্যাপার যে, যখনই টিভিতে ট্রাম্প এবং নেতানিয়াহুর যৌথ বৈঠকের দৃশা দেখানো হতো পেছনের ডিসপ্লেতে দেখানো হতো দাউ দাউ করে আগুন জ্বলছে। নেতানিয়াহুর দায়িত্ব পালনকালীন সময়ে বোমার অআঘাতে বহুতলার ভবন ধ্বসে পড়তে ভূমিকম্প ধসের ন্যায়। ভবনে বসবাসরত গাজাবাসীরা ভবন চাপা পড়ে সেখানেই কবরস্থ হতো। কিন্তু ট্রাম্পের দায়িত্বকালীয় সময়ে মানব সৃষ্ট নরক বাস্তবায়নের সময় যে বোমা বর্ষিত হতো তাতে সাথে সাথে ভবনে অআগুন ধরে যেত এবং নরকে যেমন মানুষ পোড়ানোর ধর্মীয় বিশ্বাস রয়েছে সেভাবে পোড়ানো হয়েছিল গাজাবাসীকে। তাই বলা হয়েছিলঃ গাজার মাটির উপরটা নরক নীচেরটাা জান্নাত। এভাবে অআমরা গাজাবাসীকে সাত্বনা দেওয়া ছাড়া অআর করণীয় ছিল না। এখনও ইসরাইলের নেতানিয়াহুকে নিঃশর্ত নির্বাচনী সমর্থনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। প্রশ্ন হচ্ছে,যুক্তরাষ্ট্রকে পৃথিবীর একমাত্র পরাশক্তি হিসাবে ডিসকোয়ালিফাইড হিসাবে প্রতিষ্ঠা করতে বিশ্বের একমাত্র বিতর্কিত ক্ষুদ্র দেশ ইসরাইলকে সুরক্ষার জন্য আর কত নীচে নামা দরকার? প্রায় এক দশক পূর্বে যুক্তরাষ্ট্রকে ছাই ভস্মে পরিণত করার হুমকি জারী করা হয় কমিউনিস্ট ব্লক থেকে। সেই হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের অস্তিত্ব বিলীনের বিনিময়ে হলেও ইসরাইলের সুরক্ষা দেওয়া কতটা যৌক্তিক? তা যুক্তরাষ্ট্রবাসীদের নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে ভেবে দেখা উচিত। নেতানিয়াহুকে হতাশ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের দিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানানোর পরও সোমবার (১৯ অক্টোবর) এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ভ্যান্স। সাংবাদিক মার্ক হালপেরিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, ‘আমেরিকার কিংবা আন্তর্জাতিক রাজনীতির ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী সমর্থনটি প্রেসিডেন্টের।’ তিনি আরও বলেন, ‘আমি আমেরিকান প্রার্থীদের সমর্থন করি। আর এখন আমার মনোযোগ মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে। তাই আমি ইসরাইলের নির্বাচনে জড়াচ্ছি না।’ তবে এর আগে গত বসন্তে হাঙ্গেরির তৎকালীন প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিয়েছিলেন ভ্যান্স। পরে অরবানের দল সংসদ নির্বাচনে পরাজিত হয়। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের ইহুদি সমর্থকদের একাংশের মধ্যে ইহুদি আমেরিকানদের প্রতি ভ্যান্সের অঙ্গীকার এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল কৌশলগত অংশীদারত্ব নিয়ে সংশয় রয়েছে। এদিকে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ইহুদিবিদ্বেষ নিয়ে উদ্বেগও বেড়েছে। রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের, বিশেষ করে মিশিগানে ডেমোক্র্যাটিক দলের সিনেট প্রার্থী আবদুল এল-সায়েদকে ইহুদি ও ইসরাইলবিরোধী হিসেবে তুলে ধরতে চাইছেন। একই সময়ে রিপাবলিকান শিবিরের অভ্যন্তরীণ মতবিরোধও সামনে আসছে। সাবেক ফক্স নিউজ উপস্থাপক টাকার কার্লসনের সঙ্গে ভ্যান্সের সম্পর্ক নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। গত বছর কার্লসন তার পডকাস্টে ইহুদিবিদ্বেষী হিসেবে পরিচিত নিক ফুয়েন্তেসের সাক্ষাৎকার নেওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন। ইসরাইলের বিরুদ্ধে ভ্যান্সের সমালোচনা ইসরাইল সরকারের কয়েকজন সদস্যের সমালোচনা করেছেন জেডি ভ্যান্স। বিশেষ করে ইরান নিয়ে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক আলোচনা ও প্রাথমিক সমঝোতার প্রকাশ্য বিরোধিতা করায় ইসরাইলি কর্মকর্তাদের সমালোচনা করেন তিনি। ভ্যান্স একবার বলেছিলেন, ‘এই মুহূর্তে সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের মধ্যে ডোনাল্ড জে. ট্রাম্পই একমাত্র ব্যক্তি, যিনি ইসরাইলের প্রতি সহানুভূতিশীল।’ ইসরাইলি কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ঝুঁকির মুখে ফেললে তারা ‘সবকিছু হারানোর ঝুঁকিতে’ পড়তে পারেন। নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যদের উদ্দেশে ভ্যান্স আরও বলেন, ইসরাইলকে সুরক্ষা দেওয়া প্রতিরক্ষাব্যবস্থার দুই-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রে তৈরি এবং মার্কিন করদাতাদের অর্থে কেনা। তিনি বলেন, ‘ইসরাইলের সমস্যা ডোনাল্ড জে. ট্রাম্প নন। আর ইসরাইলে যারা মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই তাদের সবচেয়ে বড় সমস্যা, তাদের বাস্তব পরিস্থিতি বুঝতে হবে।’ গত জুলাইয়ে ভ্যান্স অভিযোগ করেছিলেন, ইসরাইল সরকারের কিছু অংশ ইরানের সঙ্গে আলোচনা ভেস্তে দিতে মার্কিন জনমত প্রভাবিত করার চেষ্টা করেছে। জো রোগানের পডকাস্টে অংশ নিয়ে তিনি বলেন, ‘আমরা নিশ্চিতভাবে জানি, তাদের ব্যবস্থার কিছু লোক আমেরিকার জনমতকে প্রভাবিত করছে এবং যুদ্ধ অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়ার জন্য জনমত পরিবর্তনের চেষ্টা করছে।’ ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপ চলতি বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর সঙ্গে উত্তপ্ত ফোনালাপ হয়েছিল জেডি ভ্যান্সের। যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে নেতানিয়াহুর অতিরিক্ত আশাবাদী মূল্যায়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। প্রতিবেদন অনুযায়ী, ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে নেতানিয়াহুর আত্মবিশ্বাসের বিষয়ে প্রশ্ন তোলেন ভ্যান্স। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘যুদ্ধের আগে বিবি (নেতানিয়াহুর ডাকনাম) প্রেসিডেন্টকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে এটি সহজ হবে এবং সরকার পরিবর্তনের সম্ভাবনা বাস্তবের চেয়ে অনেক বেশি। ভাইস প্রেসিডেন্ট এসব বক্তব্যের বিষয়ে বাস্তবসম্মত অবস্থান নিয়েছিলেন।’ ফোনালাপের পর এক মার্কিন কর্মকর্তা অভিযোগ করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ভ্যান্সকে দুর্বল করার চেষ্টা করছে ইসরাইল। দীর্ঘদিন ধরে অনির্দিষ্টকালের বিদেশি সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করে আসা ভ্যান্স বর্তমানে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন। ওই কর্মকর্তা আরও অভিযোগ করেন, ইরান যুদ্ধ বন্ধের সমঝোতায় পৌঁছাতে ভ্যান্সের সঙ্গে আলোচনা করতে বেশি আগ্রহী—এমন খবর ছড়ানোর পেছনে ইসরাইলের ভূমিকা রয়েছে। তার দাবি, ভ্যান্স চুক্তির বিষয়ে তুলনামূলকভাবে বেশি আগ্রহী হতে পারেন—এমন ধারণা থেকেই এসব খবর ছড়ানো হয়েছে। অ্যাক্সিওসকে ওই কর্মকর্তা বলেন, ‘এটি জেডি-র বিরুদ্ধে ইসরাইলের একটি অভিযান।’ তবে এসব অভিযোগের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: এনডিটিভি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp