ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাদ দিয়েছে: ট্রাম্প
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা কার্যত বাদ দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওহাইও অঙ্গরাজ্যে এক র্যালিতে অংশ নিতে যাওয়ার আগে স্থানীয় সময় শনিবার (৩ সেপ্টেম্বর) তিনি সাংবাদিকদের এ কথা বলেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকানোই ছিল ইরানের সঙ্গে যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য।
ট্রাম্প দাবি করেন, ‘তেলের দাম কমছে। বর্তমানে তেলের দাম কমেছে—এমনকি বাইডেন প্রশাসনের সময়ের চেয়েও কম। অথচ ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে তারা (বাইডেন প্রশাসন) কিছুই করেনি।’
তিনি আরও যোগ করেন, ‘আপনারা জানেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা কার্যত পরিত্যাগ করেছে।’
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান। গত মাসে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
মন্তব্যসমূহ