ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন Palestinians will run Palestine: China: Muhammad Sheikh Ramzan Hossain, Editor-In-Chief, This is World News.

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন
Amidst rising tensions between the United States and Iran, China has clearly declared that the Palestinians themselves will govern Palestine. Han Zheng, China's Vice President, delivered this message while addressing the UN General Assembly. He stated unequivocally that launching unilateral attacks on any country in violation of UN or Security Council rules is unjust. He emphasized that resolving disputes through dialogue is the wiser course of action, noting that global peace can only be maintained if major powers adhere to the rule of law. Addressing the situation in the Middle East, Han Zheng remarked that the sovereignty and security of Gulf nations must be respected by all. He also underscored the importance of maintaining smooth supply chains to ensure the stability of global trade and commerce. Speaking on the future of the people of Palestine and Gaza, he affirmed that Palestinians would govern their own country. He stated that the development of the West Bank and the reconstruction of war-torn Gaza must proceed based on this principle. He added that the only path to a lasting solution for this crisis is a swift return to the two-state solution framework. The Chinese leader also addressed unrest in other parts of the world. He mentioned that China is making its own efforts to help restore peace and end the war in Ukraine. Simultaneously, he called for the immediate lifting of all unjust sanctions and threats against Cuba. Turning to the realm of technology, Han Zheng emphasized the need to ensure that technology—particularly in the era of Artificial Intelligence (AI)—is utilized for the betterment of humanity. He urged for the bridging of the digital divide between the rich and the poor to create equal opportunities for all. Source: Anadolu Agency. যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলা উত্তেজনার মাঝে ফিলিস্তিনিরাই ফিলিস্তিন শাসন করবে বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে চীন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে এই বার্তা দিয়েছেন দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদের নিয়ম ভেঙে একা একা কোনো দেশের ওপর হামলা চালানো অন্যায়। এর চেয়ে আলোচনার মাধ্যমে সব ঝগড়া মেটানোই বুদ্ধিমানের কাজ। বড় দেশগুলো যদি আইন মেনে চলে, তবেই কেবল বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা সম্ভব। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে হান ঝেং বলেন, উপসাগরের দেশগুলোর স্বাধীনতা ও নিরাপত্তাকে সবার সম্মান করা উচিত। পাশাপাশি বিশ্বজুড়ে ব্যবসা-বাণিজ্য ঠিকঠাক রাখতে পণ্যের সরবরাহ চেইন সচল রাখার ওপরও জোর দেন তিনি। ফিলিস্তিন ও গাজার মানুষের ভাগ্য নিয়ে বলতে গিয়ে তিনি জানান, ফিলিস্তিনের মানুষ নিজেরাই নিজেদের দেশ চালাবে। এই নীতির ওপর ভিত্তি করেই পশ্চিম তীরের উন্নতি ও যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন কাজ এগিয়ে নিতে হবে। এই সংকটের চিরস্থায়ী সমাধানের একমাত্র পথ হলো যত দ্রুত সম্ভব দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ফর্মুলায় ফিরে যাওয়া। বিশ্বের বাকি প্রান্তে চলা অশান্তি নিয়েও কথা বলেছেন চীনের এই নেতা। ইউক্রেনের যুদ্ধ থামাতে চীন নিজের মতো করে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে কিউবার ওপর থেকে সব ধরনের অন্যায় নিষেধাজ্ঞা ও হুমকি অবিলম্বে তুলে নেওয়ার দাবি জানান তিনি। প্রযুক্তির দুনিয়া নিয়ে বলতে গিয়ে হান ঝেং জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর যুগে প্রযুক্তির সঠিক ব্যবহার যেন মানুষের ভালোর জন্যই হয়। ধনী-দরিদ্রের ডিজিটাল দূরত্ব ঘুচিয়ে সবার জন্য সমান সুযোগ তৈরি করার তাগিদ দিয়েছেন তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp