চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক Icon কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

চোরকে ধরে ১০০ রাকাত নামাজ পড়ালেন দোকান মালিক Icon কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর মহানগরে দোকান থেকে ৫৪ হাজার টাকার কটন লেভেল চুরির দায়ে জাকির হোসেন (৩০) নামে এক যুবককে আটক করে ১০০ রাকাত নামাজ পড়িয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে মালিক কর্তৃপক্ষ। রোববার (২ আগস্ট) সকাল ১০টায় কোনাবাড়ী নতুন বাজারে ওই দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত জাকির কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার হোসেনপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার তানভীরের বাসার ভাড়াটিয়া। এ বিষয়ে মার্কেট মালিক ও বিসমিল্লাহ এক্সেসরিজের মালিকের বড় ভাই সাইফুল ইসলাম বলেন, শুক্রবার বিকাল ৩টায় এই দোকান বন্ধ থাকলেও ভেতরের গোডাউনে ঢুকে জাকির হোসেন নামে সেই চোর ২০০ রুল লেভেল, যার মূল্য ৫০ হাজার টাকা, চুরি করে নিয়ে যায়। পরে হরমুজ নামে এক ব্যক্তির কাছে লেভেলগুলো মাত্র ৫০০ টাকায় বিক্রি করেন তিনি। হরমুজ ওই লেভেল মতি নামের অন্য এক ব্যক্তির কাছে ১ হাজার ৮০০ টাকায় বিক্রি করে। মতি রোববার সকাল ১০টায় সেই লেভেল ভাগ্যক্রমে উক্ত দোকানে বিক্রি করতে এলে পণ্যগুলো জব্দ করে দোকানের মালিক ও মালিক কর্তৃপক্ষ জিজ্ঞেস করেন, এগুলো কোথায় পেয়েছেন। তখন মতি বলেন, আমি কিনেছি হরমুজের কাছ থেকে। আর হরমুজ কিনেছে জাকিরের কাছ থেকে। পরে জাকিরকে তার মাধ্যমে ডেকে আনলে জাকির নিজে চুরি করেছে—এ বিষয়টি স্বীকার করে। এ সময় তাকে আটক করে শাস্তি হিসেবে ১০০ রাকাত নামাজ পড়ানো হয়। পরে কোনাবাড়ী পুলিশকে খবর দিলে বিকাল ৫টায় পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp