ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পরই গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৯

ট্রাম্পের শান্তি পরিকল্পনা ঘোষণার পরই গাজায় ইসরাইলি হামলায় নিহত ১৯
খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হন। ছবি: সংগৃহীতমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ঐতিহাসিক’ এক পরিকল্পনা ঘোষণার মধ্যেই উপত্যকাটিতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এতে অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) ভোর থেকে এ হামলা শুরু হয়। সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ঘটে গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-সুসি টাওয়ারে। একটি আবাসিক ভবনে বিমান হামলায় ৩৩ বছর বয়সি আবদুল্লাহ আবু তাইফ, তার সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আবির আনান (২৯) এবং তাদের পাঁচ বছরের ছেলে আজ্জাম নিহত হন। আল-শিফা হাসপাতালের চিকিৎসা সূত্র এ তথ্য জানিয়েছে।দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তর-পশ্চিমে আল-কারারা এলাকায় একটি অ্যাপার্টমেন্টে হামলায় আল-হামস পরিবারের তিন সদস্য নিহত হন। নিহতরা হলেন মাহমুদ আল-হামস (৩৮), তার স্ত্রী ফাতিমা (৩৭) এবং তাদের ছোট মেয়ে। এ হামলায় আরও তিনজন আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন। মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় নিজ বাড়িতে হামলায় ৬৮ বছর বয়সি কামু আবু মুয়াইলিক ও তার ৫৯ বছর বয়সি স্ত্রী হুদা নিহত হন। একই এলাকায় মোটরসাইকেলে যাওয়ার সময় দুই ভাইও প্রাণ হারান।উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সরাসরি লক্ষ্য করে চালানো হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হন। খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবুতে হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া গাজা সিটির পশ্চিমের রেমাল এলাকায় বাস্তুচ্যুতদের একটি তাঁবুতে ইসরাইলি ড্রোন হামলায় দুজন নিহত হন। একই শহরে একটি গাড়িতে হামলায় আরও চারজনের মৃত্যু হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, রোববারের হামলায় গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এর আগে শনিবার (১ আগস্ট) দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালের ওষুধ সংরক্ষণাগারে ইসরাইলি হামলা চালানো হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

Any support whether through donating, sharing our campaign, or keeping us in your prayers can make a real difference for us during this difficult time. If you are able to help or share, here is our campaign link: https://gogetfunding.com/from-death-to-life-evacuate-my-family-from-gaza/

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp