ইরানের বিপক্ষে যুদ্ধে সমর্থন নেই অধিকাংশ আমেরিকানের
ইরানের বিপক্ষে যুদ্ধে সমর্থন নেই অধিকাংশ আমেরিকানেরইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হওয়ায় আমেরিকানদের মধ্যে যুদ্ধের প্রতি সমর্থন নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে রেকর্ড সর্বনিম্নে নেমে এসেছে।
রয়টার্স ও ইপসোসের যৌথ পরিচালনায় পরিচালিত চার দিনব্যাপী সাম্প্রতিক এক জরিপের ফলাফলে দেখা গেছে, রিপাবলিকান দলের সমর্থকদের একটি বড় অংশ মুখ ফিরিয়ে নেওয়া এবং জ্বালানি তেলের চড়া দামের কারণে এই রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। প্রকাশিত জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মাত্র ৩১ শতাংশ নাগরিক ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন, যা গত মার্চ মাসে ছিল ৩৭ শতাংশ। প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব দল রিপাবলিকানদের মধ্যেও যুদ্ধের প্রতি সমর্থন ৭৭ শতাংশ থেকে কমে ৬৯ শতাংশে নেমে এসেছে।
টানা দুটি জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সার্বিক কাজের প্রতি সমর্থন রয়েছে মাত্র ৩৩ শতাংশ আমেরিকান নাগরিকের, যা তার ক্ষমতার দুই মেয়াদ মিলিয়ে সর্বনিম্ন। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দিতে এই যুদ্ধকে প্রয়োজনীয় বলে দাবি করে আসছেন ট্রাম্প। কিন্তু হরমুজ প্রণালিসহ আশপাশের বাণিজ্যিক রুটে ইরানের অর্থনৈতিক অবরোধের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে, যা আমেরিকানদের দৈনন্দিন জীবনযাত্রায় তীব্র চাপ তৈরি করেছে। এই অর্থনৈতিক প্রভাব নিয়ে দেশের সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক অসন্তোষ। জরিপে অংশ নেওয়া ৮৩ শতাংশ আমেরিকানই আশঙ্কা প্রকাশ করেছেন যে এই যুদ্ধ আরও দীর্ঘ সময় ধরে চলবে। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের আগে এভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কা ট্রাম্প ও তার দলের প্রার্থীদের জন্য কঠিন বার্তা বহন করছে। নির্দলীয় স্বাধীন ভোটারদের সিংহভাগই এখন ট্রাম্পের দলের পরিবর্তে বিরোধী শিবিরের প্রতি তাদের আস্থা প্রকাশ করছেন।
সূত্র: আল-জাজিরা।হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে মানচিত্র প্রকাশ ট্রাম্পেরহরমুজ প্রণালিকে আবারও যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের ট্রুথ সোশ্যালে একই ছবি পোস্ট করেন তিনি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর আগে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও এলএনজি রপ্তানি এই জলপথ দিয়ে যেত। বর্তমানে প্রণালিটির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে।ট্রাম্প যে মানচিত্রটি পোস্ট করেছেন, তাতে হরমুজ প্রণালিকে গোল করে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে গত ১৮ আগস্টও একই ছবি পোস্ট করেছিলেন তিনি।
এরও আগে ১৫ আগস্ট নিউইয়র্কে এক সমাবেশে ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ইরানকে পরাজিত করার পর শিগগিরই হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের একটি ভূখণ্ড ঘোষণা করবেন।ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। তবে ইরানও প্রণালিটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে। দেশটি জানিয়েছে, জলপথটি ব্যবহার করতে হলে জাহাজগুলোকে ইরানের অনুমতি নিতে এবং নির্ধারিত ট্রানজিট ফি দিতে হবে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র নিজেদের আচরণ সংশোধন এবং প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তার আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’ রেজাই আরও বলেন, এবার যুক্তরাষ্ট্রকে আগে নিজেদের দায়বদ্ধতা পূরণ করতে হবে।
ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’-এ অংশ না নিতে অন্য দেশগুলোকেও সতর্ক করেছেন রেজাই। তার ভাষ্য, ইরানের ওপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপে অংশ নেওয়া যেকোনো দেশকে শত্রু হিসেবে বিবেচনা করবে তেহরান। তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে দূরে সরে না এলে ইরান তাদের স্বার্থে আঘাত করবে।
রেজাই দাবি করেন, যুদ্ধে ইরানের হাতে এখনো অনেক বিকল্প রয়েছে। তার ভাষ্য, এখন পর্যন্ত ইরান শুধু মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে, কোনো মার্কিন অর্থনৈতিক স্বার্থে আঘাত করেনি।
তবে যুক্তরাষ্ট্র ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করলে দেশটির আশপাশে ও অন্যান্য এলাকায় থাকা মার্কিন তেল ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানোর হুমকি দেন তিনি। ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে কোনো পদক্ষেপ নিলে দুই দেশের সংঘাত ‘ভূমিকম্পের মতো’ হবে বলেও সতর্ক করেন রেজাই।
মন্তব্যসমূহ