যে কোনো সম্পর্ক কার্যকর রাখতে হলে তা ‘পারস্পরিক স্বার্থের’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে: পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের শর্ত নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যে কোনো সম্পর্ক কার্যকর রাখতে হলে তা ‘পারস্পরিক স্বার্থের’ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শনিবার (২২ আগস্ট) দিল্লিতে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডারস ফোরামে তিনি এই মন্তব্য করেন। সেখানে বাংলাদেশ–ভারত সম্পর্ক ছাড়াও পাকিস্তানসহ জয়শঙ্কর বিভিন্ন বিষয়ে কথা বলেন। বাংলাদেশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে এস জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর দেননি। এর বদলে বলেছেন, ‘যে কোনো সম্পর্ক টিকে থাকার শর্তই হলো উভয়ের জন্য লাভজনক পারস্পরিক স্বার্থ।’ সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের এ শর্ত নিয়ে প্রশ্ন করা হলেও জয়শঙ্কর সরাসরি কোনো উত্তর দেননি। এর বদলে বলেছেন, আমি আপনাদের বলতে পারি, যেকোনো সম্পর্ক টিকে থাকার মূল শর্তই হলো দুই পক্ষের পারস্পরিক স্বার্থ। এটা এমন হতে হবে যেন আমাদের দুজনের জন্যই লাভজনক হয়। জয়শঙ্কর আরও জানান, প্রতিবেশী দেশের সম্পর্ক এক পাক্ষিক হতে পারে না। তিনি প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে এমনটি প্রত্যাশাও করেন না। তিনি বলেন, আমি কিন্তু আশা করি না যে, প্রতিবেশীরা কেবল আমার স্বার্থ দেখবে। তাদের স্বার্থ বোঝা আর সম্মান জানানো আমারও দায়িত্ব, ঠিক যেমনটা আমিও তাদের কাছ থেকে আশা করি। তিনি আরও বলেন, যখন এই পারস্পরিক মেলবন্ধন বা একমত হওয়ার জায়গাটা তৈরি হয়, তখনই সম্পর্কগুলো সুন্দরভাবে এগিয়ে চলে। যেকোনো সম্পর্কের মূল ভিত্তিই হলো এই পারস্পরিক স্বার্থের মেলবন্ধন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসক শ্রেণীর লক্ষ্য জনসন্তু্ষ্টি। জনসন্তুুষ্টির জন্য অসম্ভব এমন প্রতিশ্রুতিও দেওয়া হয়। তবে সবচেয়ে বড় জনসন্তুষ্টি হচ্ছে শাসক শ্রেণীর ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ। তবে তা হতে হবে জ্ঞানভিত্তিক। অপর ধর্মের প্রতিও শ্রদ্ধাবোধ জরুরী। বাংলাদেশে হিন্দু নির্যাতন মানে ভারতে মুসলিম নির্যাতনের সুযোগ সৃষ্টি করা । অআবার ভারতে মুসলিম নির্যাতন মানে বাংলাদেশে হিন্দু নির্যাতন উস্কে দেওয়া। অথচ স্বাধীনতার বীজ যদিও শাহ অআবদুল অআজিজ দেহলভী রহ. এর মাধ্যেমে বোপিত হয় দারুল হরব ঘোষণার মধ্য দিয়ে কিন্তু তাকে যথার্থরূপ দিতে ১৮৫৭ সালে হিন্দু-মুসলিম সৈন্যদের যৌথ ভূমিকা ছিল। হা পরবর্তী ৯ দশকে ১৯৪৭ সালের ১৪ অআগষ্ট পাকিস্তান এবং ১৫ অআগষ্ট স্বাধীন ভারতের অভ্যূদয় ঘটে। কিন্তু স্বাধীনতার পর বাঙ্গাল খেদ বলে ভারতীয় মুসলমান উচ্ছেদের মধ্য দিয়ে স্বাধীনতার ঐক্য ভেঙ্গে পড়ে। ফলশ্রুতিতে ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয় যার ধারাবাহিকতা ঘটেছে একাধিকবার। পাকিস্তান সম্প্রতি ভারতের সাথে মৈত্রি চুক্তির আহবান জানায় যদিও ভারত ইসরাইলের নিঃশর্ত সমর্থনকারী। সূত্র: ইন্ডিয়া টুডে

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

The situation in the Gulf has grown steadily clearer of late, and with it the realisation that neither Israel nor its principal patron

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp