Pakistan has the most positive view of Bangladesh, India has the least বাংলাদেশকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সবেচেয়ে বেশি পাকিস্তানের, কম ভারতের
Pakistan has the most positive view of Bangladesh, India has the least
https://www.linkedin.com/feed/update/urn:li:activity:7494714518422560768/?dashCommentUrn=urn%3Ali%3Afsd_comment%3A%287494799877512761349%2Curn%3Ali%3Aactivity%3A7494714518422560768%29
A recent survey by the US research institute Pew Research Center has revealed the mutual views of South Asian countries. The study found that while most people in Pakistan and Sri Lanka have a positive view of Bangladesh as a neighboring country, there are quite different positions among Indian citizens on this issue.
According to the survey data, 66 percent of Pakistani adults have a very positive view of Bangladesh. In addition, 56 percent of Sri Lankans have a good impression of Bangladesh. Statistics show that since 2024, positive views of Bangladesh in Sri Lanka have increased by at least 9 points.
On the other hand, the attitude towards Bangladesh in India is relatively low. Only 25 percent or one-fourth of Indian citizens who participated in the survey showed a positive view of Bangladesh. The study found that this positive attitude towards Bangladesh in India has decreased by 10 points since 2024.
Significant differences in this view have also been seen based on the internal religious identity of the countries. The survey results show that Indian Muslims have a much more positive attitude towards Muslim-majority Bangladesh than Hindus in India. 41 percent of Indian Muslims have a positive view of Bangladesh, while only 23 percent of Hindus do.
Overall, the Pew Research report highlights that the diverse views of the citizens of these South Asian countries towards their neighbors are based on differences in age, education and religious identity.
বাংলাদেশকে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি সবেচেয়ে বেশি পাকিস্তানের, কম ভারতের
যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পারস্পরিক দৃষ্টিভঙ্গির চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে পাকিস্তান ও শ্রীলঙ্কার অধিকাংশ মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকলেও ভারতের নাগরিকদের মধ্যে এ নিয়ে বেশ ভিন্ন অবস্থান রয়েছে।
জরিপের তথ্য বলছে, পাকিস্তানের ৬৬ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের প্রতি অত্যন্ত ইতিবাচক মনোভাব পোষণ করেন। পাশাপাশি, শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশ সম্পর্কে ভালো ধারণা রাখেন। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের পর থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা অন্তত ৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, ভারতে বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে বেশ কম। জরিপে অংশ নেওয়া মাত্র ২৫ শতাংশ বা এক-চতুর্থাংশ ভারতীয় নাগরিক বাংলাদেশের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখিয়েছেন। ২০২৪ সালের পর থেকে ভারতে বাংলাদেশের প্রতি এই ইতিবাচক মনোভাব ১০ পয়েন্ট হ্রাস পেয়েছে বলে গবেষণায় উঠে এসেছে।
দেশগুলোর অভ্যন্তরীণ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেও এই দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। জরিপের ফলাফলে দেখা যায়, ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের তুলনায় ভারতীয় মুসলিমদের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের প্রতি অনেক বেশি ইতিবাচক মনোভাব রয়েছে। ভারতের ৪১ শতাংশ মুসলিম বাংলাদেশের প্রতি ইতিবাচক ধারণা রাখেন, যেখানে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে এই হার মাত্র ২৩ শতাংশ।
সার্বিকভাবে, দক্ষিণ এশিয়ার এই দেশগুলোর নাগরিকদের বয়স, শিক্ষা ও ধর্মীয় পরিচয়ের ভিন্নতার ওপর ভিত্তি করেই প্রতিবেশী দেশগুলোর প্রতি এমন বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে বলে পিউ রিসার্চের এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

মন্তব্যসমূহ