‘বিচ্ছিন্ন ঘটনায় মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা উদ্বেগজনক’

’সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা উদ্বেগজনক বলে দাবি করেছেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েল ফেয়ার সোসাইটির নেতারা। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনেক ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়াই বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে সংবাদ প্রচারের কারণে নির্দোষ শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কোনো বিচ্ছিন্ন ঘটনাকে পুরো মাদ্রাসা শিক্ষাব্যবস্থার প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন না করার আহ্বান জানান তারা। শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েল ফেয়ার সোসাইটি আয়োজিত জাতীয় সেমিনারে বক্তারা এসব কথা বলেন। দেশের বেসরকারি (প্রাইভেট) মাদ্রাসাগুলোর মানোন্নয়ন, নিরাপত্তা, জবাবদিহিতা ও শিক্ষার গুণগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার সোসাইটি নামে নতুন এ সংগঠনটির আত্মপ্রকাশ হয়। সেমিনারে বক্তারা বলেন, এই সংগঠনের উদ্দেশ্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গণমাধ্যমের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়; বরং দেশের সব প্রাইভেট মাদ্রাসাকে নিরাপদ, আধুনিক, জবাবদিহিমূলক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করা। মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের প্রাইভেট মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা, নৈতিক চরিত্র গঠন এবং আদর্শ নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এসব প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে শিক্ষা, গবেষণা, প্রশাসন, ব্যবসা ও বিভিন্ন পেশায় কৃতিত্বের সঙ্গে অবদান রাখছেন। তবে সাম্প্রতিক সময়ে কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে পুরো মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা উদ্বেগজনক। আরও পড়ুন অভিযোগ যাচাইয়ে ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন ও ‘হটলাইন’ চালু অভিযোগ যাচাইয়ে ‘কওমি মাদ্রাসা পর্যবেক্ষণ সেল’ গঠন ও ‘হটলাইন’ চালু সংবাদ সম্মেলনে দেশের সব প্রাইভেট মাদ্রাসার জন্য ১২ দফা করণীয় ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে—শিশু সুরক্ষা নীতিমালা বাস্তবায়ন, সিসিটিভি স্থাপন, শিক্ষক-কর্মচারী নিয়োগে কঠোর যাচাই, নৈতিক শিক্ষা ও শিশু অধিকার বিষয়ে প্রশিক্ষণ, অভিযোগ গ্রহণের নিরাপদ ব্যবস্থা, আবাসিক শিক্ষার্থীদের সার্বক্ষণিক তদারকি, অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়, প্রশাসনিক স্বচ্ছতা, অভিযোগ পেলে দ্রুত তদন্ত এবং আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা পরিবেশ গড়ে তোলার উদ্যোগ। একইসঙ্গে গণমাধ্যমের প্রতি ৭ দফা আহ্বান জানিয়ে বলা হয়, সংবাদ প্রকাশের আগে তথ্য-প্রমাণ যাচাই, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য প্রকাশ, বিচার শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন না করা এবং দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখা প্রয়োজন। অভিভাবকদের প্রতিও ৬ দফা আহ্বান জানিয়ে সংগঠনটি সন্তানদের খোঁজখবর রাখা, মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা এবং কোনো অনিয়মের তথ্য পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানায়। সংগঠনটি সরকারের কাছে ১৮ দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রাইভেট মাদ্রাসার নিবন্ধন ও স্বীকৃতির সহজীকরণ, দ্রুত ইআইআইএন নম্বর প্রদান, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা, শিক্ষক প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি সহায়তা, নিরাপত্তা নীতিমালা প্রণয়ন, মাদ্রাসার বিরুদ্ধে হয়রানি বন্ধ, ব্যক্তির অপরাধের দায় প্রতিষ্ঠানের ওপর না চাপানো এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিরপেক্ষ বিচার নিশ্চিত করা। সংগঠনের সভাপতি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাফর আহমদ মজুমদারের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের ক্বারী, হাফেজ মাওলানা আবুল হোসাইন, আন্তর্জাতিক ক্বারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, প্রফেসর মো. শাহজাহান প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট টিভি উপস্থাপক মাওলানা খালেদ সাইফুল্লাহ বকশী। সব খবর Advertisement Logo সম্পাদক : আবদুল হাই শিকদার প্রকাশক : সালমা ইসলাম ২০২৬ যুগান্তর কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত অনুসরণ করুন আমাদের সম্পর্কে যোগাযোগ ব্যবহারের শর্তাবলি গোপনীয়তার নীতি বিজ্ঞাপন We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

The science-policy imperative in the final stretch to 2030 and beyond

Any support whether through donating, sharing our campaign, or keeping us in your prayers can make a real difference for us during this difficult time. If you are able to help or share, here is our campaign link: https://gogetfunding.com/from-death-to-life-evacuate-my-family-from-gaza/

Israeli Airstrike Destroys Al-Muttaqin Mosque Near Gaza Displacement Camp